“বাংলা জিতে এবার দিল্লি যাব”! মোদী-শাহকে পদত্যাগের দাবি তৃণমূল নেত্রীর
Connect with us

রাজনীতি

“বাংলা জিতে এবার দিল্লি যাব”! মোদী-শাহকে পদত্যাগের দাবি তৃণমূল নেত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: আসানসোলের নির্বাচনী জনসভা (Election Campaign) থেকে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পশ্চিম বর্ধমানের এই শিল্পাঞ্চল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ (Unprecedented Attack) শানান তিনি। বিজেপির প্রকাশিত চার্জশিটের পাল্টা জবাব দিয়ে মমতা স্পষ্ট জানান, সাধারণ মানুষকে অপমান করে ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে বিজেপি সরকার। এদিন তাঁর গলায় শোনা যায় দিল্লির মসনদ দখলের অঙ্গীকার। নেত্রী সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “বাংলায় জিতে এবার দিল্লি যাব।”

সম্প্রতি রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি যে চার্জশিট (Chargesheet) প্রকাশ করেছিল, এদিন তার কড়া সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “ওদের মূল লক্ষ্য এনআরসি (NRC) করা। ওরা আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে, অথচ আমি ওদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছি। যে ভোটারদের ভোটে আপনারা ক্ষমতায় এসেছেন, তাঁদের অসম্মান করার অপরাধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ (Resignation) করা উচিত।” কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলে তিনি বলেন, “লজ্জা ও ধিক্কার! আমি ওদের মতো অন্যায় করলে গঙ্গায় ডুব দিতাম।”

এদিন অমিত শাহকে ‘মোটাভাই’ সম্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ইডি (ED) ও সিবিআই (CBI)-এর ভয় দেখিয়ে প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমি সব খবর রাখি। কাকে ফোন করে ভয় দেখানো হচ্ছে, কাকে সমর্থন (Support) আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে, সব জানি।” দলবদলু নেতাদের ‘গদ্দার’ আখ্যা দিয়ে তিনি সাফ জানান যে, একবার চরিত্র (Character) হারালে তা আর ফিরে পাওয়া যায় না।

Advertisement
ads

বিজেপির বিলাসিতা ও এজেন্সির রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে মমতা জানান, তিনি মানুষের ওপর ভরসা করেন। তাঁর দাবি, বিজেপি নেতারা বিলাসবহুল গাড়িতে চড়ে প্রচার করেন, আর তিনি সাধারণ মানুষের সাথে হেঁটে জনসংযোগ (Mass Connect) করেন। জনসমর্থনই তাঁর আসল শক্তি, আর এই শক্তি নিয়েই তিনি দিল্লির দিকে পা বাড়াবেন বলে হুঙ্কার দেন।

Continue Reading
Advertisement