উত্তরপ্রদেশের ছায়া এবার বাংলায়? বিজেপির মনোনয়ন মিছিলে বুলডোজার, ছিলেন সুকান্ত মজুমদারও
Connect with us

রাজনীতি

উত্তরপ্রদেশের ছায়া এবার বাংলায়? বিজেপির মনোনয়ন মিছিলে বুলডোজার, ছিলেন সুকান্ত মজুমদারও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (Assembly Election) দামামা বেজে গিয়েছে। প্রথম দফার নির্বাচনের জন্য মনোনয়ন (Nomination) পেশের প্রক্রিয়া শুরু হতেই দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) এক নজিরবিহীন দৃশ্য ধরা পড়ল। বৃহস্পতিবার বুনিয়াদপুরে বিজেপির মনোনয়ন মিছিলে দেখা গেল বুলডোজার (Bulldozer), যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

এদিন গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে হরিরামপুর ও কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার এবং তাপস চন্দ্র রায় তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এই মনোনয়ন পেশকে কেন্দ্র করে এক সুবিশাল মিছিলে (Procession) নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বংশীহারী থানার সরাইহাট এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থক যোগ দেন। তবে সবার নজর কেড়ে নেয় মিছিলে থাকা বুলডোজারটি। উত্তরপ্রদেশ সরকারের ‘বুলডোজার মডেল’-এর ধাঁচেই কি এবার বাংলায় প্রচারের সুর বাঁধছে গেরুয়া শিবির (Saffron Camp)? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে জনমানসে।

শোভাযাত্রায় (Shobhayatra) বুলডোজারের প্রতীকী ব্যবহার করে বিজেপি নেতৃত্ব ঠিক কী বার্তা দিতে চাইছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিরোধীদের মতে, এটি এক প্রকার ভীতির পরিবেশ তৈরির চেষ্টা। তবে বিজেপি সমর্থকদের দাবি, এটি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই শক্তিপ্রদর্শন (Show of Strength) আসন্ন নির্বাচনে দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক লড়াইকে আরও কঠিন করে তুলল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
ads
Continue Reading
Advertisement