পশ্চিম এশিয়ায় যুদ্ধকালীন তৎপরতা: আজই জরুরি সর্বদলীয় বৈঠক ডাকল মোদী সরকার
Connect with us

দেশের খবর

পশ্চিম এশিয়ায় যুদ্ধকালীন তৎপরতা: আজই জরুরি সর্বদলীয় বৈঠক ডাকল মোদী সরকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরান বনাম ইজরায়েল-আমেরিকার সংঘাত গোটা বিশ্বকে এক গভীর সঙ্কটের (Crisis) মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি বাজারে, যার ফলে চরম এলপিজি সঙ্কট (LPG Crisis) ও পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি পর্যালোচনা করতে আজই একটি জরুরি সর্বদলীয় বৈঠক (All-party meeting) ডেকেছে কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ইতিমধ্যেই দেশবাসীকে করোনাকালের মতো জরুরি পরিস্থিতির (Emergency situation) জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। আজকের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই সঙ্কট ভারতের জন্য একটি বড় পরীক্ষা (Trial) এবং এক্ষেত্রে রাজ্যগুলোর সহযোগিতা (Cooperation) অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গতকালই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন বাহিনীর প্রধান এবং শীর্ষ সেনা আধিকারিকদের (Military officials) নিয়ে বৈঠক করেছেন। সেখান থেকে তিনি চলতি যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সময়োপযোগী যুদ্ধ প্রস্তুতির (War preparedness) নির্দেশ দিয়েছেন।

Advertisement
ads

এদিকে, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ নিয়ে। কারণ, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় তৃণমূল সাংসদরা ওয়াক আউট (Walkout) করেছিলেন। এছাড়া বর্তমানে বাংলার ভোট প্রচার (Election campaign) নিয়ে ব্যস্ত থাকায় তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বিদেশ নীতিকে ‘ইউনিভার্সাল জোক’ (Universal joke) বলে বিদ্রুপ করলেও, আজকের বৈঠকে কংগ্রেস যোগ দেবে বলে জানা গিয়েছে। সরকার চাইছে প্রতিটি রাজ্যের ক্ষমতাসীন দলগুলোর প্রতিনিধিত্ব (Representation) নিশ্চিত করতে, যাতে ঐক্যবদ্ধভাবে এই বিশ্বজনীন সমস্যা মোকাবিলা করা যায়।

Continue Reading
Advertisement