‘উন্নয়ন নিয়ে রাজনীতি করবেন না’, মেট্রো প্রকল্পে রাজ্যকে কড়া হুঁশিয়ারি প্রধান বিচারপতির
Connect with us

ভাইরাল খবর

‘উন্নয়ন নিয়ে রাজনীতি করবেন না’, মেট্রো প্রকল্পে রাজ্যকে কড়া হুঁশিয়ারি প্রধান বিচারপতির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) প্রকল্পের থমকে থাকা কাজ নিয়ে ফের বড়সড় আইনি ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল নবান্ন, কিন্তু সোমবার শীর্ষ আদালত সেই মামলায় হস্তক্ষেপ করতে সাফ অস্বীকার করেছে। উল্টে জনস্বার্থবাহী এই প্রকল্পে ‘রাজনীতি’ এবং ‘গাফিলতির’ অভিযোগে মমতা সরকারকে চরম ভর্ৎসনা করেছেন বিচারপতিরা।

সোমবার ভারতের প্রধান বিচারপতি (Chief Justice of India) সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। শুনানির শুরুতেই আদালত স্পষ্ট জানিয়ে দেয়, হাইকোর্টের দেওয়া নির্দেশে তারা কোনও বদল আনবে না। প্রধান বিচারপতি অত্যন্ত কড়া ভাষায় মন্তব্য করেন, “জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি (Politics) করবেন না। হাইকোর্ট যে সময়সীমা (Deadline) বেঁধে দিয়েছে, সেই অনুযায়ীই কাজ করতে হবে।” আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, রাজ্য সরকার উন্নয়ন আটকানোর জন্য একপ্রকার ‘জেদ’ (Stubbornness) দেখাচ্ছে, যা সাংবিধানিক দায়িত্ব পালনে চরম গাফিলতি (Negligence)।

রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে বিভিন্ন সময় উৎসব, পরীক্ষা কিংবা বর্তমান নির্বাচনের (Election) যুক্তি খাড়া করা হলেও আদালত তা মানতে নারাজ। শীর্ষ আদালত সাফ জানিয়েছে, রাজ্য যদি নিজে থেকে মামলাটি প্রত্যাহার (Withdraw) না করে, তবে তা সরাসরি খারিজ (Dismiss) করে দেওয়া হবে। চিংড়িঘাটা মেট্রোর জট কাটাতে দীর্ঘদিন ধরেই মেট্রো রেল কর্তৃপক্ষ রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আসছিল। এদিনের পর হাইকোর্টের বেঁধে দেওয়া সময়েই কাজ শেষ করা ছাড়া রাজ্যের সামনে আর কোনও বিকল্প (Alternative) রইল না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Continue Reading
Advertisement