হরমুজ প্রণালীতে ইরানের নয়া দাদাগিরি! জাহাজ পিছু এন্ট্রি ফি লাগছে ১৮ কোটি টাকারও বেশি
Connect with us

দেশ

হরমুজ প্রণালীতে ইরানের নয়া দাদাগিরি! জাহাজ পিছু এন্ট্রি ফি লাগছে ১৮ কোটি টাকারও বেশি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ঢাল করে এবার আয়ের নতুন পথ প্রশস্ত করল ইরান। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে বাড়তে থাকা সংঘাতের (Conflict) আবহে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালীর (Strait of Hormuz) ওপর নিজেদের নিয়ন্ত্রণ কড়া করল তেহরান। এখন থেকে এই প্রণালী দিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু জাহাজকে ২ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮.৮ কোটি টাকা ট্রানজিট ফি (Transit Fee) হিসেবে দিতে হবে।

ইরানের সংসদীয় কমিটির সদস্য আলয়েদ্দিন বোরোউজার্দি জানিয়েছেন, যুদ্ধের খরচ সামাল দিতেই এই ‘সার্বভৌম জমানার’ (Sovereign Regime) প্রবর্তন। তাঁর দাবি, এই মাশুল আদায় ইরানের শক্তিরই প্রতিফলন। তবে এই সিদ্ধান্তের পরেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে (Oil Prices) বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। সোমবার লেনদেন শুরুর পরপরই ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১১৩.৪৪ ডলারে পৌঁছে যায়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে (Power Plants) হামলা চালাবে আমেরিকা। পাল্টায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, শত্রুরাষ্ট্র ছাড়া বাকি সবার জন্য এই পথ উন্মুক্ত। তবে যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের প্রায় ৪০টি জ্বালানি স্থাপনা (Energy Installations) ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ব অর্থনীতি এখন বড়সড় হুমকির (Threat) মুখে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ (IEA) প্রধান ফাতিহ বিরোল সতর্ক করেছেন যে, দ্রুত সমাধান না হলে এই গ্যাস ও তেল সংকটের প্রভাব থেকে কোনও দেশই রেহাই পাবে না।

Advertisement
ads