ভোটের আগেই রণক্ষেত্র রায়গঞ্জ! তৃণমূলের মারে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী
Connect with us

রাজনীতি

ভোটের আগেই রণক্ষেত্র রায়গঞ্জ! তৃণমূলের মারে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন। ভোটের এখনও প্রায় মাস খানেক বাকি। কিন্তু এরই মধ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল রায়গঞ্জে। শনিবার রাতে রায়গঞ্জের উদয়পুর এলাকায় বিজেপি ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের (Clash) ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় আহত বিজেপি কর্মী রাজেশ সরকার বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন (Under Treatment)।

আক্রান্ত বিজেপি কর্মীর মা রিতা সরকারের অভিযোগ, শনিবার রাতে তাঁর ছেলেকে রাস্তায় একা পেয়ে কমলাবাড়ী (১) অঞ্চল তৃণমূল সভাপতি বাবাই নন্দী ও তাঁর অনুগামীরা বেধড়ক মারধর করেছেন। রিতা দেবীর দাবি, তাঁর ছেলের গলার সোনার চেন ছিঁড়ে নেওয়া হয়েছে এবং নির্বাচনের আগে রাজনৈতিকভাবে তাঁকে আটকাতেই এই আক্রমণ (Attack) চালানো হয়েছে। এমনকি এই ঘটনায় তৃণমূলের সাথে পুলিশের গোপন যোগসাজশের (Nexus) অভিযোগও তুলেছেন তিনি।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা রাজেশের বিরুদ্ধেই মুখ খুলেছেন তৃণমূল নেতা বাবাই নন্দী। তাঁর দাবি, শনিবার রাতে তিনি যখন তাঁর স্ত্রীকে নিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন, তখন ওই বিজেপি কর্মী তাঁদের পথ আটকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তাঁদের ওপর চড়াও হন। এই ঘটনায় উভয় পক্ষই কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে (Police Outpost) লিখিত অভিযোগ (Written Complaint) দায়ের করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে নজরদারি চালানো হচ্ছে। নির্বাচনের মাস খানেক আগেই এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক (Panic) ছড়িয়েছে।

Continue Reading
Advertisement