বিশ্বকাপের আবহে শোকের ছায়া! ম্যাচ চলাকালীন মৌমাছির হানায় মৃত্যু ক্রিকেট আম্পায়ারের
Connect with us

খেলার খবর

বিশ্বকাপের আবহে শোকের ছায়া! ম্যাচ চলাকালীন মৌমাছির হানায় মৃত্যু ক্রিকেট আম্পায়ারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সারা দেশ যখন বিশ্বকাপের (World Cup) উন্মাদনায় মেতে আছে, ঠিক তখনই উত্তরপ্রদেশের উন্নাওয়ে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। শুক্লাগঞ্জের সপ্রুর মাঠে স্থানীয় দুটি ক্লাবের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ (Cricket Match) চলাকালীন আচমকা মৌমাছির পালের (Swarm of Bees) আক্রমণে মৃত্যু হলো প্রবীণ আম্পায়ার মানিক গুপ্তর। এই ঘটনায় আহত হয়েছেন অপর এক আম্পায়ার জগদীশ শর্মা এবং বেশ কয়েকজন ক্রিকেটার।

বুধবার খেলা চলাকালীন হঠাৎই একঝাঁক মৌমাছি মাঠে হানা দেয়। উপস্থিত ক্রিকেটাররা দ্রুত দৌড়ে মাঠ ছাড়তে পারলেও, বয়সের ভারে এবং সম্ভবত সাদা পোশাকের (White Uniform) প্রতি মৌমাছিদের আকর্ষণের কারণে দুই আম্পায়ার মাঠ থেকে বেরোতে পারেননি। প্রায় ১০ মিনিট ধরে মৌমাছিরা তাঁদের ঘিরে রেখে কামড়াতে থাকে। গুরুতর জখম (Injured) অবস্থায় তাঁদের উন্নাওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই ৬৫ বছর বয়সী আম্পায়ার মানিক গুপ্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মানিক গুপ্ত প্রায় ৩০ বছর ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Kanpur Cricket Association) সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কেসিএ-র চেয়ারম্যান সঞ্জয় কাপুর। এর আগে বহুবার ক্রিকেট মাঠে মৌমাছির উপদ্রব দেখা গেলেও, এমন প্রাণহানির ঘটনা কার্যত নজিরবিহীন (Unprecedented)। বর্তমানে অন্য আম্পায়ার ও ক্রিকেটাররা চিকিৎসাধীন (Undergoing Treatment) রয়েছেন।

Continue Reading
Advertisement ads