রাজ্যের খবর
“মৃত্যু নিয়ে রাজনীতি নয়”! নিহত পরিযায়ীর পরিবারকে সহায়তার আশ্বাস অভিষেকের
ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের (Maharashtra) পুণে (Pune)-তে নিহত পুরুলিয়ার (Purulia) পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিহতের পরিবারকে সবরকম আইনি সহায়তা (legal support) ও দোষীদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
অভিষেক বলেন, “মৃত্যু নিয়ে রাজনীতি করব না, তবে দোষীদের শাস্তি হতেই হবে।” তাঁর দাবি, দ্রুত তদন্ত (investigation) করে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং যেন কেউ জামিন (bail) না পায়, তা নিশ্চিত করা প্রয়োজন। প্রয়োজনে হাই কোর্ট (High Court) বা সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার কথাও জানান তিনি।
নিহতের দুই ভাইও পুণেতে কাজ করতেন, তবে এই ঘটনার পর আর ভিনরাজ্যে ফিরতে চান না। তাঁদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে চাকরির আবেদন জানাবেন বলে আশ্বাস দেন অভিষেক।
প্রসঙ্গত, শিকরাপুর থানার (Shikrapur Police Station) কোরেগাঁও ভিমা (Koregaon Bhima) এলাকা থেকে সুখেনের দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত করছে মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police)।


