ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে মোদীকে আমন্ত্রণ, কী সিদ্ধান্ত নিচ্ছে নয়াদিল্লি?
Connect with us

বিশ্বের খবর

ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে মোদীকে আমন্ত্রণ, কী সিদ্ধান্ত নিচ্ছে নয়াদিল্লি?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা (Stability) বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠন করেছেন ‘বোর্ড অফ পিস’ (Board of Peace)। এই আন্তর্জাতিক সংস্থায় (International Organization) যোগদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) নিশ্চিত করেছে যে, তাঁরা এই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন এবং বিষয়টি বর্তমানে পর্যালোচনা (Review) করা হচ্ছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত বরাবরই পশ্চিম এশিয়ায় শান্তি প্রক্রিয়ার (Peace Process) পক্ষে। তবে এই বোর্ডে যোগদানের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত (Decision) নেওয়া হয়নি। উল্লেখ্য, এই বোর্ডের সদস্য হতে গেলে সংশ্লিষ্ট দেশকে ১ বিলিয়ন ডলার আর্থিক অনুদান দিতে হবে, যা দিয়ে গাজার পুনর্গঠন (Reconstruction) করা হবে।

ইতিমধ্যেই পাকিস্তান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই উদ্যোগে শামিল হওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে ইউরোপের বড় দেশগুলো এখনও এই বোর্ড থেকে দূরত্ব বজায় রেখেছে। ট্রাম্পের এই ২০ দফার রোডম্যাপে (Roadmap) ভারত যোগ দিলে, আগামী তিন বছরের জন্য নয়াদিল্লি এই শান্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হবে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এই আমন্ত্রণকে একটি ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement