ফরিদাবাদ জেলে অযোধ্যা বিস্ফোরণের পরিকল্পককে খুন
Connect with us

ভাইরাল খবর

ফরিদাবাদ জেলে অযোধ্যা বিস্ফোরণের পরিকল্পককে খুন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফরিদাবাদের নিমকা জেলে (Nimka Jail) রবিবার গভীর রাতে এক বন্দিকে খুনের (Prison Killing) ঘটনা ঘটেছে। নিহত আবদুল রহমান (২০)কে (Abdul Rahman) গত বছরের মার্চে অযোধ্যায় (Ayodhya) রামমন্দির সংলগ্ন এলাকায় বিস্ফোরণ (Explosion) বা নাশকতার ছক কষার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। তার সঙ্গে আল কায়েদা (Al Qaeda) হ্যান্ডলার আবু সুফিয়ানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে।

পুলিশের দাবি, খুনের মূল অভিযুক্ত অরুণ চৌধুরী (Arun Choudhury)। রবিবার রাত ২টায় আবদুলের সঙ্গে বচসা বাধে অরুণের। একাধিক বার ধারালো অস্ত্র (Sharp Weapon) দিয়ে আঘাত করা হয়, ফলে আবদুল রক্তাক্ত অবস্থায় নিহত হয়। ঘটনাস্থলে থাকা সোয়েব রিয়াজকে (Soweb Riaz) মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়া হয়।

ফরিদাবাদ পুলিশ জানায়, অরুণের বিরুদ্ধে খুনসহ জঙ্গি কর্মকাণ্ডে পূর্বে আটটি মামলা (Murder Cases) রয়েছে। তিনি ২০২৪ সালে গ্রেফতার হয়ে নিমকা জেলে স্থানান্তরিত হন। তদন্তে দেখা হচ্ছে কেন দু’জনের মধ্যে বচসা হয়েছিল। পুলিশের অনুমান, রোহিত গোদারা গ্যাং (Gang) এই খুনে জড়িত থাকতে পারে।

Advertisement
ads

এর আগে আবদুলের কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড (Hand Grenade) উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় জেলের ভিতরে বন্দিদের সুরক্ষা (Prisoner Safety) এবং নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন উঠেছে।

Continue Reading
Advertisement