তৃণমূলের কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যু! অভিযুক্তকে গ্রেফতার ও ৬ বছরের জন্য সাসপেন্ড দলের
Connect with us

রাজনীতি

তৃণমূলের কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যু! অভিযুক্তকে গ্রেফতার ও ৬ বছরের জন্য সাসপেন্ড দলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তর ব্যারাকপুরের মনিরামপুরে (Manirampur) ৮১ বছরের বৃদ্ধ তুলসীচরণ অধিকারীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর রবীন ভট্টাচার্যের (Councillor Rabin Bhattacharya) মারধর ও লাথির জেরেই মৃত্যু হয় বৃদ্ধের। ঘটনার পরই অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ (Police), এবং দলীয় শৃঙ্খলার (Party Discipline) প্রশ্নে তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস (TMC)।

ঘটনার সূত্রপাত বৃদ্ধের বাড়ির পাশে একটি অবৈধ নির্মাণ (Illegal Construction) নিয়ে। বিষয়টি নিয়ে উত্তর ব্যারাকপুর পুরসভায় (Municipality) লিখিত অভিযোগ করেছিলেন তুলসীবাবু। অভিযোগ, সেই কারণেই রবিবার সকালে ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন ভট্টাচার্যের সঙ্গে তুলসীবাবু ও তাঁর ছেলে হেমন্ত অধিকারীর বচসা হয়।

স্থানীয় একটি চায়ের দোকানে (Tea Stall) পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। সেখানেই বৃদ্ধকে গালিগালাজ, ধাক্কা ও লাথি মারা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের জগদীশচন্দ্র বোস জেনারেল হাসপাতালে (Jagadish Chandra Bose General Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Advertisement
ads

ব্যারাকপুর কমিশনারেটের (Barrackpore Commissionerate) ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝাঁ জানান, অভিযোগের ভিত্তিতে খুনের মামলা (Murder Case) রুজু হয়েছে এবং তদন্ত চলছে।
ঘটনাস্থলে গিয়ে সাংসদ ও জেলা সভাপতি পার্থ ভৌমিক বলেন, “অত্যন্ত নিন্দনীয় ও মর্মান্তিক ঘটনা। দল বিষয়টিকে কোনওভাবেই সমর্থন করছে না।”

Continue Reading
Advertisement