বাজেটে বড় ঘোষণা, গিগ ওয়ার্কারদের স্বাস্থ্যসাথী সুবিধা শুরু
Connect with us

ভাইরাল খবর

বাজেটে বড় ঘোষণা, গিগ ওয়ার্কারদের স্বাস্থ্যসাথী সুবিধা শুরু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্য সরকার গিগ (Gig) ওয়ার্কারদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিয়েছে। এবার থেকে স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের আওতায় আসছে খাবার ডেলিভারি (delivery boy), ক্যাব ড্রাইভার (cab driver), অ্যাপ চালক (app driver) ও অসংগঠিত ক্ষেত্রের অন্যান্য কর্মীরা। এই কর্মীরা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুবিধা পাবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গিগ কর্মীদের জন্য আলাদা একটি পোর্টাল খোলা হবে। সেখানে আবেদন (apply) করলে ভেরিফিকেশনের পর সুবিধা নিশ্চিত হবে। শুধু স্বাস্থ্যসাথীর সুবিধা নয়, গিগ কর্মী ও তাঁর পরিবার আরও একাধিক এককালীন (one-time) সুবিধা পাবেন।

বর্তমানে স্বাস্থ্যসাথীর সুবিধা রাজ্যের প্রায় প্রতিটি পরিবারের সদস্য পান। নতুন সিদ্ধান্তে গিগ কর্মীরা আলাদাভাবে এই সুবিধার আওতায় আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সামাজিক সুরক্ষা নেই গিগ ওয়ার্কারদের। একটি সার্ভে হবে, অসুস্থ হলে বা মৃত্যুর ক্ষেত্রে পরিবারের সদস্যরা সাহায্য পাবেন।”

বাজেট পেশের সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, নতুন বাজেটে বেকার যুবসমাজের জন্য প্রকল্প ও লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmi Bhandar) ভাতা বৃদ্ধি করা হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement