ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি, মহিলা ভোটব্যাঙ্কে মমতার মাস্টার স্ট্রোক
Connect with us

ভাইরাল খবর

ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি, মহিলা ভোটব্যাঙ্কে মমতার মাস্টার স্ট্রোক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ছাব্বিশে (26th) বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার (West Bengal Government) ছাড়ছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmi Bhandar) প্রকল্পে ঢালাও উপহার। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বাজেট বক্তৃতায় ঘোষণা করেন, তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের ভাতা ১২০০ টাকা থেকে ১৭০০ টাকা করা হয়েছে। সাধারণ বিভাগের মহিলাদের ভাতা ১০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৫০০ টাকা হয়েছে।

২০১৯ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে রাজ্যের মহিলাদের হাতে পৌঁছেছে প্রায় ৭৪ হাজার কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ২৭ হাজার কোটি টাকা। গত বছর ভাতা অপরিবর্তিত থাকলেও, ভোটের ঠিক আগে এই বৃদ্ধি মহিলা ভোটব্যাঙ্কে (women vote bank) শক্তি যোগ করার মাস্টার স্ট্রোক (master stroke) হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজ্যে মোট ভোটার ৭.৫ কোটি, যার প্রায় ৩০ শতাংশ সরাসরি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী। এর ফলে ভোটের আগে এই প্রকল্প মহিলাদের মধ্যে রাজনৈতিক প্রভাব বাড়াতে কার্যকর। ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের বড় প্রতিশ্রুতি ছিল এই প্রকল্প, যা পুনরায় ভোটের আগে শক্তিশালী বার্তা দিচ্ছে।

Continue Reading
Advertisement