প্যালেস্টাইন সমর্থনে পোস্টার, রাজস্থানে ব্রিটিশ দম্পতির ভিসা বাতিল
Connect with us

Uncategorized

প্যালেস্টাইন সমর্থনে পোস্টার, রাজস্থানে ব্রিটিশ দম্পতির ভিসা বাতিল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজস্থানের (Rajasthan) আজমেঢ়ে (Ajmer) প্যালেস্টাইনের (Palestine) সমর্থনে এবং ইজরায়েল (Israel) বিরোধী পোস্টার ঘিরে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমে কড়া পদক্ষেপ নিল ভারত সরকার (Indian Government)। ভ্রমণ ভিসায় (Tourist Visa) ভারতে আসা এক ব্রিটিশ (British) দম্পতিকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত ২১ জানুয়ারি গোয়েন্দাদের (Intelligence) কাছে খবর আসে, আজমেঢ়ের একাধিক এলাকায় রাজনৈতিক পোস্টার সাঁটানো হয়েছে। ওই পোস্টারগুলিতে স্বাধীন প্যালেস্টাইনের দাবি ও ইজরায়েল বয়কটের (Boycott Israel) আহ্বান জানানো হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিসিটিভি ফুটেজ (CCTV Footage) ও স্থানীয় প্রশাসনের সাহায্যে তদন্তকারীরা জানতে পারেন, এই ঘটনার নেপথ্যে রয়েছেন ব্রিটিশ নাগরিক লুই গ্যাব্রিয়েল ও তাঁর স্ত্রী আনুশি এমা ক্রিস্টিন।

তাঁরা পর্যটন ভিসায় ভারতে এসে রাজস্থানে অবস্থান করছিলেন। তদন্তে উঠে আসে, ভিসার শর্ত (Visa Conditions) লঙ্ঘন করে তাঁরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন। জেলা পুলিশের সহায়তায় তাঁদের আটক করা হয় এবং অতিরিক্ত পুলিশ সুপার (CID) রাজেশ মীনার নেতৃত্বে জিজ্ঞাসাবাদ চলে।

পরবর্তীতে আজমেঢ়ের বিভিন্ন জায়গা থেকে বিতর্কিত পোস্টার সরানো হয়। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট (Immigration and Foreigners Act)-এর আওতায় ওই দম্পতির ভিসা বাতিল করা হয়। গত ২ ফেব্রুয়ারি তাঁদের ভারত ছাড়ার নোটিস (Exit Notice) ধরানো হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement