ভোটের আগে ফের ‘মাওবাদী’ পোস্টার! চাঞ্চল্য এলাকায়, কী বলছে প্রশাসন?
Connect with us

ভাইরাল খবর

ভোটের আগে ফের ‘মাওবাদী’ পোস্টার! চাঞ্চল্য এলাকায়, কী বলছে প্রশাসন?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের পুরুলিয়ায় (Purulia) মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। জেলার বোরো থানা (Boro Police Station) এলাকার আঁকরো অঞ্চলে সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা একাধিক পোস্টার চোখে পড়ে বুধবার সকালে। পোস্টারগুলিতে লেখা—“২০২৬ এবার খেলবে মাওবাদীরা, বনধ না মানলেই মৃত্যুদণ্ড।” এই বার্তা ঘিরেই এলাকায় আতঙ্ক (panic) ছড়ায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে। পুলিশ সুপার (SP) বৈভব তেওয়ারি বলেন, “মাওবাদীদের পোস্টারে সাধারণত নিচে স্পষ্টভাবে সিপিআই (মাওবাদী) লেখা থাকে। এখানে তা নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি দুষ্কৃতীদের (miscreants) কাজ। আতঙ্ক ছড়াতেই এই পোস্টার দেওয়া হয়েছে।” বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

একসময় বাম আমলে জঙ্গলমহলের (Jangalmahal) চার জেলা—পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে নিয়মিত সিপিআই (মাওবাদী) নামাঙ্কিত পোস্টার মিলত। তবে রাজ্যে সরকার বদলের পর উন্নয়ন (development) ও যৌথ বাহিনীর (joint forces) অভিযানে মাওবাদী কার্যকলাপ কার্যত বন্ধ। বর্তমানে জেলায় মাওবাদীদের কোনও সংগঠিত উপস্থিতি নেই বলেই পুলিশ সূত্রের দাবি।

তবুও ভোট (election) এলেই মাঝেমধ্যে এই ধরনের পোস্টার পড়ে। অতীতেও ২০২১ সালের বিধানসভা, ২০২৩ পঞ্চায়েত ও ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এমন ঘটনা ঘটেছে। ওয়াকিবহাল মহলের মতে, বিভ্রান্তি (confusion) ও আতঙ্ক ছড়াতেই এই ধরনের পোস্টার ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের তরফে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement