স্মৃতি মন্ধানার বন্ধুর নামে ১০ কোটির মানহানির মামলা ঠুকল পলাশ! কিন্তু কেন?
Connect with us

বিনোদন

স্মৃতি মন্ধানার বন্ধুর নামে ১০ কোটির মানহানির মামলা ঠুকল পলাশ! কিন্তু কেন?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সঙ্গীত পরিচালক ও গায়ক পলাশ মুছল (Palash Muchhal) আবারও বিতর্কে জড়ালেন। স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) সঙ্গে বিয়ে বাতিলের ঘটনায় নাম ওঠা বিদ্যান মানে (Vidyan Mane) অভিযোগ করেছিলেন যে, পলাশ ৪০ লক্ষ টাকা প্রতারণা করেছেন এবং স্মৃতির প্রতি বিশ্বাসঘাতকতা দেখিয়েছেন।

এবার পলাশ আইনি পদক্ষেপ নিয়ে ১০ কোটি টাকার মানহানি মামলা (Defamation Case) করেছেন বিদ্যানের বিরুদ্ধে। ইনস্টাগ্রামে পলাশ লিখেছেন, “আমার আইনজীবী শ্রেয়াংশ মিতারের মাধ্যমে বিদ্যান মানেকে নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগ মিথ্যা ও চরিত্রহননমূলক।”

Palash

বিদ্যানের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে পলাশ ‘নাজারিয়া’ (Nazariya) প্রজেক্টে প্রযোজক হিসেবে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, স্মৃতির সঙ্গে সম্পর্কের সময় পলাশ একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন।

পলাশ এসব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, সব মিথ্যা এবং উদ্ভূত। তিনি আরও স্পষ্ট করেছেন, আইনি পদক্ষেপ তার চরিত্র ও সুনামের রক্ষা নিশ্চিত করবে।

Advertisement
ads

গত বছরের ২৩ নভেম্বর স্মৃতি মন্ধানার সঙ্গে পলাশের বিয়ে বাতিল হয়। বিদ্যান মানে তখন উপস্থিত ছিলেন এবং পরে এই ঘটনার ভিত্তিতে পলাশের বিরুদ্ধে অভিযোগ করেন।

Continue Reading
Advertisement