ব্যাঙ্কে কাজ আছে? তাহলে আগেই সেরে নিন! ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক
Connect with us

দেশের খবর

ব্যাঙ্কে কাজ আছে? তাহলে আগেই সেরে নিন! ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আগামী ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা (Banking Services) ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলির ডাকে ওই দিন জাতীয় স্তরে ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike) পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ২৫ ও ২৬ জানুয়ারি আগেই ছুটি থাকায় টানা তিন দিন পরিষেবা বন্ধ বা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

ব্যাঙ্ক ইউনিয়নগুলির প্রধান সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (United Forum of Bank Unions – UFBU) জানিয়েছে, ২০২৪ সালের মার্চে মজুরি সংশোধন চুক্তি (Wage Revision Agreement) হওয়ার সময় ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (Indian Banks’ Association – IBA) সব শনিবার ছুটি রাখার বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু এখনও সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি—এই কারণেই ধর্মঘটের পথে হাঁটছে ইউনিয়নগুলি।

ধর্মঘট নোটিসের পর চিফ লেবার কমিশনারের (Chief Labour Commissioner) মধ্যস্থতায় বৈঠক হলেও কোনও সমাধান হয়নি বলে দাবি UFBU-র। শনিবার সন্ধ্যা পর্যন্ত সংগঠন জানিয়েছে, তারা ধর্মঘটের সিদ্ধান্তে অনড়।

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সরকারি ব্যাঙ্কগুলিতে (Public Sector Banks)—যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India – SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank – PNB), ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)। চেক ক্লিয়ারেন্স (Cheque Clearance), কাউন্টার পরিষেবা ও শাখা কাজ ব্যাহত হতে পারে। তবে বড় বেসরকারি ব্যাঙ্কগুলি (Private Banks) এই ধর্মঘটে সাধারণত প্রভাবিত হবে না।

Advertisement
ads

ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের প্রয়োজনীয় লেনদেন আগেভাগে সেরে নেওয়ার পরামর্শ দিয়েছে।

Continue Reading
Advertisement