মাঝআকাশে বোমা হুমকি, ২২২ যাত্রী নিয়ে ইন্ডিগো বিমান নামানো হল লখনউতে
Connect with us

ভাইরাল খবর

মাঝআকাশে বোমা হুমকি, ২২২ যাত্রী নিয়ে ইন্ডিগো বিমান নামানো হল লখনউতে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিল্লি (Delhi) থেকে বাগডোগরা (Bagdogra) যাওয়ার পথে মাঝআকাশেই বোমাতঙ্কে (bomb threat) চরম উত্তেজনা ছড়াল ইন্ডিগো (IndiGo) বিমানে। রবিবার সকালে ২২২ জন যাত্রী নিয়ে উড়ছিল ইন্ডিগো ফ্লাইট ৬ই–৬৬৫০ (Flight 6E-6650)। আচমকাই বোমা থাকার সম্ভাব্য হুমকির (threat) খবর আসে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) কাছে। ঝুঁকি এড়াতে সঙ্গে সঙ্গেই বিমানটিকে উত্তরপ্রদেশের লখনউ (Lucknow) বিমানবন্দরে জরুরি অবতরণ (emergency landing) করানো হয়।

সকাল ৯টা ১৭ মিনিট নাগাদ নিরাপদে ল্যান্ড করে বিমানটি। এরপর সেটিকে বিমানবন্দরের আইসোলেশন বেতে (Isolation Bay) নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তল্লাশিতে বিমানের শৌচাগারে (toilet) রাখা একটি টিস্যু পেপারে হাতে লেখা নোট উদ্ধার হয়। সেখানে লেখা ছিল—“Bomb on the plane।” লখনউ পুলিশের এসিপি (ACP) রজনিশ ভার্মা জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বিমান নামানো হয়েছে এবং পূর্ণাঙ্গ তল্লাশি চলছে।

বিমানে আটজন শিশু (infants), দু’জন পাইলট ও পাঁচ কেবিন ক্রু (crew) ছিলেন। নিরাপত্তা বিধি (standard security protocol) মেনে সকলকে নিরাপদে নামানো হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল (Bomb Disposal Squad), সিআইএসএফ (CISF) ও পুলিশ যৌথভাবে বিমানটি পরীক্ষা শুরু করে। নোটটি ভুয়ো না প্রকৃত ষড়যন্ত্র (conspiracy), সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Continue Reading
Advertisement