স্বাস্থ্য দফতর প্রকাশ করল নিপা সংক্রমণ প্রতিরোধের নতুন গাইডলাইন
Connect with us

রাজ্যের খবর

স্বাস্থ্য দফতর প্রকাশ করল নিপা সংক্রমণ প্রতিরোধের নতুন গাইডলাইন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিপা (Nipah) সংক্রমণ (Infection) বাড়ায় রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department) নতুন গাইডলাইন (Guideline) প্রকাশ করেছে। নিপা আক্রান্ত বা উপসর্গ থাকা রোগীর সঙ্গে থাকা ব্যক্তি ও স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে।

গাইডলাইনে বলা হয়েছে, রোগীর রক্ত, ফ্লুইড (Fluid), হাঁচি-কাশি (Cough) বা ড্রপলেট (Droplet)-এর সংস্পর্শে আসা ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টিন (Home Quarantine) করতে হবে। কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির দিনে দুইবার চিকিৎসা (Treatment) করা হবে। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে (Hospital) ভর্তি এবং আলাদা আইসোলেশন ওয়ার্ডে (Isolation Ward) রাখার নির্দেশ রয়েছে।

নমুনা (Sample) আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষার জন্য দ্রুত পাঠানো হবে। পাঁচদিন অন্তর পুনরায় পরীক্ষা করে, দুটি নেগেটিভ রিপোর্ট আসলে ওষুধ বন্ধ ও ছাড়া সম্ভব।

বারাসতের দুই নার্সে (Nurse) নিপা ভাইরাস (Virus) ধরা পড়েছে। ৮২ জনকে সংস্পর্শ (Contact) হিসেবে চিহ্নিত করা হয়েছে। খেজুর রস, ফলের রস ও কাটা ফল (Fruits) এড়িয়ে চলা, মাস্ক (Mask) ব্যবহার ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement