কয়লা কেলেঙ্কারি বিতর্কে আইনি লড়াই! মমতার বিরুদ্ধে ১০০ কোটির মামলা শুভেন্দুর
Connect with us

রাজনীতি

কয়লা কেলেঙ্কারি বিতর্কে আইনি লড়াই! মমতার বিরুদ্ধে ১০০ কোটির মামলা শুভেন্দুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্য রাজনীতিতে নতুন করে আইনি সংঘাত। কয়লা কেলেঙ্কারি (Coal Scam) নিয়ে তোলা অভিযোগকে সম্পূর্ণ “ভিত্তিহীন ও কল্পিত” বলে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা (Defamation Case) দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আদালতে (Alipore Court) এই মামলা দায়ের করা হয়েছে।

শুভেন্দুর অভিযোগ, কয়লা পাচার মামলায় (Coal Smuggling) তাঁর নাম জড়িয়ে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ অসত্য এবং মানহানিকর। বিষয়টি নিয়ে আগেই আইনি নোটিস (Legal Notice) পাঠানো হলেও মুখ্যমন্ত্রী কোনও জবাব দেননি বলে দাবি তাঁর। শুভেন্দুর কথায়, “প্রতারণামূলক নীরবতা (fraudulent silence) দিয়ে সত্য চাপা দেওয়া যায় না, আদালতেই লড়াই হবে।”

Advertisement
ads

এই মামলায় জয়ী হলে প্রাপ্ত ১০০ কোটি টাকা দাতব্য কাজে (charity) ব্যয় করবেন বলেও ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি বলেন, “আমি প্রতিশ্রুতি রাখি। আপনার উচিত দ্রুত আপনার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা, নচেৎ ক্ষতিপূরণ দিতে হতে পারে।”

প্রসঙ্গত, ইডি (ED) আইপ্যাক কর্তা প্রতীক জৈনের অফিসে তল্লাশি চালানোর পরই বিতর্ক শুরু হয়। সেই সময় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কয়লা কেলেঙ্কারির টাকা শুভেন্দুর মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কাছে পৌঁছেছে। এই মন্তব্যের প্রেক্ষিতেই আইনি নোটিস পাঠান শুভেন্দুর আইনজীবী সূর্যনীল দাস।

নোটিসে ৭২ ঘণ্টার মধ্যে প্রমাণ দিতে বলা হলেও কোনও উত্তর না মেলায় দেওয়ানি ও ফৌজদারি মানহানির মামলা দায়ের করা হয়। মামলাটি ঘিরে রাজনৈতিক মহলে (Political Circle) শুরু হয়েছে নতুন চাপানউতোর। যদিও তৃণমূল কংগ্রেস (TMC) এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

Advertisement
ads
Continue Reading
Advertisement