জাতীয় মঞ্চে বাংলার জয়! জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট বঙ্গ তনয়ার মাথায়
Connect with us

ভাইরাল খবর

জাতীয় মঞ্চে বাংলার জয়! জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট বঙ্গ তনয়ার মাথায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে বাংলার জয়জয়কার (Bengal’s Pride)। রাজস্থানের জয়পুরে (Jaipur) অনুষ্ঠিত জুনিয়র মিস ইন্ডিয়া (Junior Miss India) প্রতিযোগিতায় ১৫–১৬ বছর বয়সিদের বিভাগে সেরার শিরোপা জিতে নজির গড়ল মালদহের মেয়ে প্রিন্সিপ্রিয়া ভৌমিক। এই সাফল্যে গর্বে ভাসছে মালদহ জেলা (Malda District) ও গোটা বাংলা।

ইংরেজবাজার (English Bazar) শহরের বাসিন্দা প্রিন্সিপ্রিয়া সেন্ট জেভিয়ার্স স্কুলের (St Xavier’s School) একাদশ শ্রেণির ছাত্রী। তাঁর বাবা সুরজিৎ ভৌমিক (Surajit Bhowmik) পেশায় ব্যবসায়ী (Businessman)। মঙ্গলবার জয়পুর থেকে বাড়ি ফেরার পর থেকেই পড়শি ও আত্মীয়দের শুভেচ্ছায় ভরে উঠেছে ভৌমিক পরিবার।

প্রিন্সিপ্রিয়া জানান, জয়পুরের ক্লার্কস আমেরে (Clarks Amer) বসেছিল এই জাতীয় স্তরের প্রতিযোগিতা। দেশের ২৫টি রাজ্য (25 States) থেকে ৫ থেকে ১৬ বছর বয়সি বাছাই করা প্রতিযোগীরা অংশ নেন। মোট ১৭২ জন ফাইনালিস্টের মধ্যে নিজের যোগ্যতায় সেরা হন তিনি। বিচারকের আসনে ছিলেন ‘উরি’ (Uri) খ্যাত অভিনেত্রী রিভা অরোরা (Riva Arora), মিস সুপ্রান্যাশনাল ইন্ডিয়া (Miss Supranational India) শেফালি সুদ, সাংবাদিক অলোক শ্রীবাস্তব, আইপিএস আধিকারিক ডঃ প্রশান্ত চৌবে-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

Advertisement
ads

এই প্রতিযোগিতায় বাংলার আরও কিশোরীরাও সাফল্য পেয়েছে। আসানসোলের (Asansol) আরোহী চট্টোপাধ্যায় ৮–১০ বছর বিভাগে বিজয়ী হন। একই বিভাগে মালদহের ঘোড়াপীরের (Ghorapir) মধুপর্ণা সিদ্ধান্ত ফার্স্ট রানার-আপ হন, যিনি ছিন্নমস্তা কালী (Chhinnamasta Kali) মুখোশে নজর কাড়েন। মধ্যমগ্রামের (Madhyamgram) সুহানি নন্দী ৫–৭ বছর বিভাগে প্রথম রানার্স-আপ হয়েছেন।

Continue Reading
Advertisement