ভাইরাল খবর
SIR হেয়ারিংয়ে ৪ হাজার টাকা দাবি? নকশালবাড়িতে ভাইরাল অডিও ঘিরে বিতর্ক
ডিজিটাল ডেস্কঃ রাজ্যজুড়ে চলছে SIR হেয়ারিং (Special Intensive Revision Hearing)। শুনানির নামে হয়রানির অভিযোগ নতুন নয়, তবে এবার সামনে এল আরও গুরুতর অভিযোগ। নকশালবাড়িতে (Naxalbari) এক বিএলওর (BLO) বিরুদ্ধে ৪ হাজার টাকা দাবি করে হেয়ারিং করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগ ঘিরে একটি অডিও (Audio Clip) ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযোগ অনুযায়ী, নকশালবাড়ির তোতারাম জোতে বাড়ি হলেও মহম্মদ সাদ্দাম হোসেন গত ৯ বছর ধরে কর্মসূত্রে বাইরে থাকেন। তাঁর পরিবারের বাবা-মায়ের নাম ২০০২ সালের খসড়া ভোটার তালিকায় (Draft Voter List) রয়েছে। তা সত্ত্বেও SIR শুনানির নোটিস (Notice) পাঠিয়ে তাঁকে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়।
সাদ্দামের দাবি, তিনি হাজির হতে না পারলে পরিবারের কাউকে পাঠিয়ে ৪ হাজার টাকা দিলে হেয়ারিং করে দেওয়ার কথা বলেন সংশ্লিষ্ট বিএলও। এই সংক্রান্ত ভোটার ও বিএলওর কথোপকথনের রেকর্ডিং ভাইরাল (Viral) হয়েছে সোশাল মিডিয়ায় (Social Media)।
যদিও এই অডিওর সত্যতা এখনও যাচাই (Verification) করেনি। অভিযুক্ত বিএলও সরাসরি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবুও SIR হেয়ারিং ঘিরে স্বচ্ছতা ও হয়রানি নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।


