মুস্তাফিজ IPL বিতর্ক শেষ না হলেও ভারতের মাটিতেই খেলতে হবে বাংলাদেশকে? ICC-র নতুন পরিকল্পনা
Connect with us

খেলার খবর

মুস্তাফিজ IPL বিতর্ক শেষ না হলেও ভারতের মাটিতেই খেলতে হবে বাংলাদেশকে? ICC-র নতুন পরিকল্পনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (World Cup) শুরু হতে আর মাত্র কিছু দিন বাকি থাকলেও, ভারতের মাটিতে বাংলাদেশের  (Bangladesh) ম্যাচ খেলার বিষয়টি এখনও জটিলতার মধ্যেই রয়েছে। মুস্তাফিজুর রহমানকে IPL খেলতে না দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নিয়েছিল। নিরাপত্তাজনিত কারণে (security concerns) শ্রীলঙ্কায় (Sri Lanka) ম্যাচ সরানোর জন্যও তারা ICC-র কাছে আবেদন করেছিল। তবে ICC এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এবং নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা খুঁজে পায়নি।

রিপোর্ট অনুযায়ী, ICC বাংলাদেশকে ভারতের দুইটি ভেন্যুতেই (venues) খেলার প্রস্তাব দিতে পারে। কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ইতালির ম্যাচ এবং মুম্বই (Mumbai) নেপালের ম্যাচ আয়োজন করবে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ জাতীয় দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। ICC মনে করছে, যদি নিরাপত্তা সমস্যার সত্যতা থাকত, তবে কেন দলকে পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়নি।

নতুন আলোচনায় চেন্নাই (Chennai) ও তিরুবনন্তপুরমের (Thiruvananthapuram) নাম উঠেছে। TNCA ও KCA ইতিমধ্যেই ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে। চেন্নাইয়ে অতিরিক্ত ম্যাচ আয়োজনের সমস্যা নেই বলেও TNCA জানিয়েছে। তবে আগে বাংলাদেশ চেন্নাইয়ে খেলতে রাজি হয়নি। এখন দেখার ICC চূড়ান্ত সিদ্ধান্তে কী নির্দেশ দেয়।