‘কত দশক সিনেমা করছে’, দেবকে নোটিস দেওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন মমতা
Connect with us

ভাইরাল খবর

‘কত দশক সিনেমা করছে’, দেবকে নোটিস দেওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন মমতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটমুখী বাংলায় SIR (Special Intensive Revision) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সাধারণ মানুষের পাশাপাশি অমর্ত্য সেন (Amartya Sen), কবি জয় গোস্বামী (Joy Goswami) এবং ঘাটালের তারকা সাংসদ দেব (Dev)–এর মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের SIR শুনানির নোটিস ঘিরে শুরু হয়েছে বিতর্ক। হাজরার সভামঞ্চে দেবের পাশে দাঁড়িয়ে এই ইস্যুতে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বৃহস্পতিবার ইডি (ED) আই-প্যাকের (I-PAC) সল্টলেক অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালানোর পর শুক্রবার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন মুখ্যমন্ত্রী। মিছিল শেষে হাজরার সভায় উপস্থিত ছিলেন দেব। তাঁকে সামনে রেখেই মমতা বলেন, “অমর্ত্য সেন, জয় গোস্বামী, আর এই দেব—কত দশক ধরে সিনেমা করছে, তিনবারের এমপি—তাকেও ডেকেছে! লজ্জা, ধিক্কার।”

সূত্রের খবর, দেব আগামী ১৪ জানুয়ারি এবং ক্রিকেটার মহম্মদ শামি ২০ জানুয়ারি কাটজুনগর স্বর্ণময়ী স্কুলে (Katjunagar Swarnamoyee School) SIR শুনানিতে হাজির হবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ ফেব্রুয়ারি। সেই তালিকা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মমতা অভিযোগ করেন, ফর্ম ৬ (Form 6) নিয়ে বিভ্রান্তি তৈরি করে লক্ষ লক্ষ ভোট বাদ দেওয়ার চেষ্টা চলছে। মুখ্য নির্বাচন কমিশনারকে কটাক্ষ করে তিনি বলেন, “ভ্যানিশ কুমার (Vanish Kumar) হয়ে ১.৫ কোটি ভোট কাটার ছক কষা হয়েছে।”

Advertisement
ads
Continue Reading
Advertisement