ভাইরাল খবর
মুখ্যমন্ত্রী মমতা আইপ্যাক অফিসে ইডি তল্লাশির সব তথ্য প্রকাশ করলেন
ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের (TMC) ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (IPAC) অফিসে বৃহস্পতিবার ইডির (ED) তল্লাশি চলাকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে উপস্থিত হন। সল্টলেক সেক্টর ফাইভের (Salt Lake Sector Five) অফিসে মমতার আগমনের আগে কেন্দ্রীয় বাহিনী এলাকা ঘিরে রেখেছিল। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল সিআরপিএফ (CRPF) এবং রাজ্য পুলিশের র্যাফ (RAF)।
মুখ্যমন্ত্রী প্রায় ৪৫ মিনিট অফিসের উপরে ছিলেন। পরে তিনি নেমে সাংবাদিকদের জানান, “ভোর রাত থেকে চলছিল তল্লাশি। আইপ্যাক তৃণমূলের ভোট কুশলী। সব কাগজ ছিনিয়ে নেওয়া হয়েছে। ল্যাপটপ, আইফোন, পার্টির যাবতীয় তথ্য, এসআইআর (SIR) সংক্রান্ত নথি সব ফরেন্সিক টিম ট্রান্সফার করেছে। সব টেবিল ফাঁকা।”
তিনি আরও বলেন, “অমর্ত্য সেন ও জয় গোস্বামীকে এসআইআর নোটিস পাঠানো হয়েছে। কমিশন ইচ্ছাকৃতভাবে হেনস্থা করছে। ভোটের স্ট্রাটেজি, প্রার্থী লিস্ট, ডেটা সব লুঠ করেছে। টাকা-শক্তি প্রয়োগ সীমা ছাড়িয়েছে। I am Sorry, তবে এই ইডি হানার পর আসন শূন্য হবে। প্রধানমন্ত্রীকে বলছি অমিত শাহকে কন্ট্রোল করুন।”
সাদা মাহিন্দ্রা (Mahindra) ও স্করপিও (Scorpio) গাড়িতে রাখা ফাইলগুলিকে ঘিরে রাজ্য পুলিশের (West Bengal Police) কড়া নিরাপত্তা ছিল। গাড়িতে দেখা গিয়েছে নীল-হলুদ ফাইল এবং বিভিন্ন দফতরের নথি। তবে ফাইলের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মমতার উপস্থিতি এবং ফাইল উদ্ধারের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারীদের (Central Investigators) কাজ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
