নতুন বছরের শুরুতেই মালদহে রক্তপাত! তৃণমূল বনাম তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ কর্মী
Connect with us

রাজ্যের খবর

নতুন বছরের শুরুতেই মালদহে রক্তপাত! তৃণমূল বনাম তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ কর্মী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের উত্তপ্ত মালদহ (Malda)। মঙ্গলবার সকালে কালিয়াচক থানার (Kaliachak Police Station) কাশিমনগর নিচুপাড়া এলাকায় গুলি চলার ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আহত হয়েছেন তৃণমূল কর্মী জামালুদ্দিন শেখ। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College & Hospital) ভর্তি করা হয়েছে। ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। অভিযোগ, তাঁদের বন্দুকের বাঁট (Gun Butt) দিয়ে মারধর করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত জামালুদ্দিন শেখ স্থানীয় তৃণমূল কর্মী। তাঁর ছেলে সামিম শেখ ও ভাইপো সাদ্দাম শেখকেও মারধর করা হয়েছে। অভিযুক্ত হিসেবে তৃণমূল কর্মী বাবর আলি ও তাঁর ছেলে হেদায়েতের নাম উঠে এসেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

স্থানীয় সূত্রে খবর, শীতের মরসুমে জেলার বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলা চলছে। আর সেই ক্রিকেট খেলার মাঝেই গণ্ডগোল বাঁধে। যা নিয়ে গতকাল, সোমবার সালিশিসভা বসে। সেখানেও বিবাদ বাধে। তারই রেশ ধরে মঙ্গলবার সকালে নতুন করে সংঘর্ষ বাধে। অভিযোগ, বাড়ি থেকে বেরনোর পর খুব কাছ থেকে জামালুদ্দিনকে গুলি করা হয়।

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এলাকায় আতঙ্ক (Panic) ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত তৃণমূলের কোনও স্থানীয় নেতা প্রকাশ্যে মুখ খোলেননি। এই গুলি কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য বিজেপি সভাপতি কটাক্ষ করে বলেন, “তৃণমূলই মারছে, তৃণমূলই মরছে।” ঘটনার তদন্ত চলছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement