ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, কে এই রাজনৈতিক শক্তিশালী নেত্রী?
Connect with us

বিশ্বের খবর

ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, কে এই রাজনৈতিক শক্তিশালী নেত্রী?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আমেরিকার সেনার (US Military) নাটকীয় অপারেশনের পর ভেনেজুয়েলার (Venezuela) প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) ক্ষমতা হারালেন। স্থানীয় সময় শনিবার গভীর রাতে দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দেয়, ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ (Delcy Rodríguez) অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।

আদালত জানিয়েছে, রদ্রিগেজ প্রেসিডেন্ট পদের সমস্ত ক্ষমতা (powers), দায়িত্ব (duties) ও কর্তৃত্ব (authority) প্রয়োগ করবেন প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে। তবে মাদুরোকে স্থায়ীভাবে ক্ষমতাচ্যুত (permanently removed) করা হয়নি, কারণ তখন ৩০ দিনের মধ্যে নির্বাচন বাধ্যতামূলক হবে।

ডেলসি রদ্রিগেজ ১৯৬৯ সালের ১৬ মে কারাকাসে জন্মগ্রহণ করেন। তিনি আইন (law) পড়েছেন ভেনেজুয়েলার সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে এবং আন্তর্জাতিক আইন (international law)েও উচ্চশিক্ষা লাভ করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রাক্তন প্রেসিডেন্ট হুগো চাভেজ (Hugo Chávez) সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

২০১৪–২০১৭ পর্যন্ত তিনি বিদেশমন্ত্রী (Foreign Minister), ২০১৭ সালে প্রো-সরকারি সংবিধান সভার (Constituent Assembly) প্রধান এবং ২০১৮ থেকে ভাইস প্রেসিডেন্ট (Vice President) হিসেবে দায়িত্বে আছেন। ২০২৪ সালে তিনি তেল মন্ত্রকের (Oil Ministry) দায়িত্বও নেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা (US Sanctions) এবং রাজনৈতিক বিতর্কের মাঝেও তিনি দেশের অর্থনীতি ও প্রশাসন পরিচালনা করছেন।

Advertisement
ads

মাদুরো গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার রাজনীতি (Venezuelan Political Crisis) অস্থির। প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা, সেনা ও আন্তর্জাতিক চাপ সামলানো—সবই এখন ডেলসির দায়িত্ব।

Continue Reading
Advertisement