স্ত্রীদের ঘরে বন্দি রাখার নিদান বিজেপি নেতার! ‘বিজেপির সংকল্প জনসভা’ থেকে বিতর্কিত মন্তব্য
Connect with us

ভাইরাল খবর

স্ত্রীদের ঘরে বন্দি রাখার নিদান বিজেপি নেতার! ‘বিজেপির সংকল্প জনসভা’ থেকে বিতর্কিত মন্তব্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নির্বাচনের মুখে চাঞ্চল্যকর ও বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন বিজেপির এক নেতা (BJP Leader)। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে (Daspur) বিজেপির সংকল্প জনসভা (Sankalp Jansabha) থেকে প্রকাশ্যে পুরুষদের উদ্দেশে এমন এক নিদান দিলেন তিনি, যা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

শনিবার দাসপুরের কলাইকুন্ডু মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প জনসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান বক্তা ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর বক্তব্যের আগে মঞ্চে দাঁড়িয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত (Kalipada Sengupta) এই মন্তব্য করেন।

কালীপদ বলেন, এলাকার পুরুষরা যাতে স্ত্রীদের ঘরে বন্দি করে রাখে সেই পরামর্শ তাঁর। তিনি বলেছেন, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর যখন স্ত্রীরা তৃণমূলকে ভোট দিতে যাবেন, সেই সময় যেন স্বামীরা তাঁদের স্ত্রীকে ঘরে বন্দি করে রাখুন।তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, মহিলাদের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা বিপুল এবং মহিলা ভোটাররা তৃণমূলের (TMC) বড় ভোট ব্যাঙ্ক বলেই রাজনৈতিক মহলে স্বীকৃত। যদিও বিজেপিও বাংলায় ক্ষমতায় এলে এই প্রকল্পের অনুদান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। সেই আবহেই এই মন্তব্য নতুন করে ভোট রাজনীতিতে বিতর্ক উসকে দিল।

Advertisement
ads
Continue Reading
Advertisement