মাত্র ১৪ বছরেই জাতীয় মুকুট! প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেলেন ক্রিকেট বিস্ময় বৈভব সূর্যবংশী
Connect with us

খেলার খবর

মাত্র ১৪ বছরেই জাতীয় মুকুট! প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেলেন ক্রিকেট বিস্ময় বৈভব সূর্যবংশী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)-র মুকুটে যুক্ত হল আরও এক বড় সম্মান। বিহারের মাত্র ১৪ বছর বয়সি এই বিস্ময়প্রতিভা নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)-র হাত থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার (Prime Minister’s Rashtriya Bal Puraskar – PMRBP) গ্রহণ করলেন।

এই পুরস্কার ৫ থেকে ১৮ বছর বয়সি শিশু-কিশোরদের জন্য দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান। সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা ও ক্রীড়া—এই বিভিন্ন বিভাগে অসাধারণ কৃতিত্বের জন্য প্রতিবছর এই সম্মান প্রদান করা হয়। ক্রীড়া বিভাগে নজিরবিহীন পারফরম্যান্সের জন্যই বৈভবের হাতে উঠল এই পুরস্কার।

অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র সঙ্গে তাঁর সাক্ষাতেরও সূচি রয়েছে। রাষ্ট্রীয় সম্মান গ্রহণের পরই বৈভব যোগ দেবেন ভারতের অনূর্ধ্ব-১৯ (Under-19) দলের সঙ্গে, জিম্বাবোয়ে (Zimbabwe) সফরের উদ্দেশ্যে। আগামী ১৫ জানুয়ারি শুরু হতে চলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U-19 World Cup) প্রস্তুতির অংশ হিসেবেই এই সফর।

Advertisement
ads

ঘরোয়া ক্রিকেটে (Domestic Cricket) রেকর্ড ভাঙা পারফরম্যান্সই বৈভবকে এনে দিয়েছে এই স্বীকৃতি। সম্প্রতি অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৮৪ বলে ১৯০ রান করেন তিনি। ১৬টি চার ও ১৫টি ছক্কায় সাজানো সেই ইনিংসের দৌলতে বিহার ৫০ ওভারে তোলে ৫৭৪ রান—যা বিশ্বরেকর্ড (World Record)।

মাত্র ৩৬ বলে শতরান করে লিস্ট-এ (List-A) ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ন হন বৈভব। সেই সঙ্গে এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম ১৫০ রানের রেকর্ডও ভেঙে দেন তিনি। এক ইনিংসে ১৫টি ছক্কা হাঁকিয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যেও নতুন নজির গড়েছেন।

যুব এশিয়া কাপ (Youth Asia Cup) ও আইপিএল (IPL)-এ নজরকাড়া ইনিংসের পর এবার জাতীয় স্তরে এই স্বীকৃতি বৈভবের কেরিয়ারে নতুন অধ্যায় যোগ করল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই সম্মান তাঁকে ভবিষ্যতের বড় মঞ্চে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement