ডাস্টবিনে হাত ঢুকিয়ে চিরুনি তল্লাশি! কী ঘটলো মোনালির সঙ্গে? জানাল নিজেই
Connect with us

বিনোদন

ডাস্টবিনে হাত ঢুকিয়ে চিরুনি তল্লাশি! কী ঘটলো মোনালির সঙ্গে? জানাল নিজেই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সেলিব্রিটি (celebrity) মোনালি ঠাকুরের (Monali Thakur) সঙ্গে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। সুইজারল্যান্ড (Switzerland) সফরের সময় বিমানবন্দরের (airport) ডাস্টবিনে (dustbin) হাত ঢুকিয়ে তিনি তার মূল্যবান হীরের আংটি (diamond ring) খুঁজে বের করেছেন। 

মোনালি নিজেই জানিয়েছিলেন, ভোররাতে বিমানবন্দরে নোংরা ফেলার জন্য ডাস্টবিনের কাছে গিয়েছিলেন। আচমকায় হাত থেকে বহু মূল্যবান আংটি ডাস্টবিনে পড়ে যায়। সৌভাগ্যবশত মোনালি তা সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন।

 

View this post on Instagram

 

A post shared by Monali Thakur (@monalithakur03)

Advertisement
ads

প্রাথমিকভাবে কাজটি মোটেই সহজ ছিল না। একজন সেলিব্রেটি হিসেবে এমন পরিস্থিতিতে মানুষের নজরে পড়ার সম্ভাবনা থাকে। তবে ভোরবেলা বিমানবন্দর ফাঁকা থাকায়, তিনি নিজেই ডাস্টবিনে হাত ঢুকিয়ে খোঁজ শুরু করেন। কিছু অচেনা মানুষও সাহায্য করতে এগিয়ে আসেন। সকলের সহযোগিতায় অবশেষে আংটিটি পুনরুদ্ধার সম্ভব হয়।

প্রসঙ্গত, কিছুদিন আগে কোচবিহারের (Cooch Behar) দিনাঘাটা (Dinaghat) অনুষ্ঠানে মোনালি অসুস্থ হয়ে পড়েছিলেন। শ্বাসকষ্ট (breathing difficulty) হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অনুষ্ঠান মাঝপথে বন্ধ হয়ে যায় এবং পরে মোনালি সোশ্যাল মিডিয়ায় (social media) ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement