ভাইরাল খবর
RG Kar ধর্ষণ ও খুন মামলার শুনানি হাইকোর্টে! সুপ্রিম কোর্ট থেকে স্থানান্তরিত
ডিজিটাল ডেস্কঃ আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ (Rape) এবং খুন (Murder) মামলার শুনানি থেকে সুপ্রিম কোর্ট (Supreme Court) সেই দায়িত্ব কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) স্থানান্তর করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে মামলার সকল কার্যক্রম হাইকোর্টে (High Court) সম্পন্ন হবে।
বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ (MM Sundresh) এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মা (Satish Chandra Sharma) এর ডিভিশন বেঞ্চ মামলার কাগজপত্র হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্যাতিতার বাবা-মাকে (Victim’s Parents) মামলার স্টেটাস রিপোর্ট প্রদান করার নির্দেশও দিয়েছেন।
২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতাল থেকে নির্যাতিত চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধার হয়। পরের দিনই কলকাতা পুলিশ (Kolkata Police) সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Ray) গ্রেফতার করে। শিয়ালদহ আদালতের (Sealdah Court) রায়ে সঞ্জয় দোষী সাব্যস্ত হয় এবং ২০ জানুয়ারি তাকে আজীবন কারাদণ্ড (Life Imprisonment) দেওয়া হয়।
তবে মামলার প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে (Suo Moto) এই মামলা দায়ের করেছিল। আদালত পর্যবেক্ষণ করেছিল আন্দোলনরত চিকিৎসকদের (Doctors) অনুপস্থিতি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়। গত ২০ আগস্ট জাতীয় টাস্ক ফোর্স (National Task Force) গঠনের নির্দেশ দেন আদালত, যাতে হাসপাতালের কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
পরিবারের বহু আবেদন সুপ্রিম কোর্টেও করা হয়েছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Sanjib Khanna) বলেন, একই বিষয়ে দু’টি আদালতে শুনানি চলতে পারে না। তাই মামলার দায়িত্ব কলকাতা হাইকোর্টে স্থানান্তর করা হয়েছে।
