ভাইরাল খবর
SIR খসড়া ভোটার তালিকা: ওয়েবসাইট না খুললে কীভাবে জানবেন নিজের নাম আছে কি না?
ডিজিটাল ডেস্কঃ দুপুর ১২টার আগেই প্রকাশ হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের SIR-এর খসড়া তালিকা (Draft List)। নির্ধারিত সময়ের মধ্যেই সেই তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। গত এক মাসেরও বেশি সময় ধরে রাজ্যজুড়ে চলেছে বিশেষ নিবিড় পরিমার্জন (Special Intensive Revision) প্রক্রিয়া। এই সময় বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি ও সংগ্রহ করেছেন বিএলও (BLO)-রা।
খসড়া তালিকা প্রকাশের পর এবার ভোটারদের নিজের নিজের নাম যাচাই করার পালা। কমিশন সূত্রে জানা গিয়েছে, মূলত মৃত (Deceased) ও স্থানান্তরিত (Shifted) ভোটারদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ভুয়ো ভোটারদের (Fake Voters) নামও বাদ পড়েছে বলে খবর।
তবে অনেক ক্ষেত্রে নথিতে (Documents) ভুল, অথবা ফর্মে তথ্যের গরমিলের কারণেও কিছু প্রকৃত ভোটারের নাম খসড়া তালিকায় নাও থাকতে পারে। এমন পরিস্থিতিতে শুনানির (Hearing) মাধ্যমে ফের নাম অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকছে। তার আগে অবশ্যই দেখে নিতে হবে, খসড়া তালিকায় নিজের নাম রয়েছে কি না।
এর জন্য নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে লগ ইন (Login) করতে হবে। কিন্তু যাঁরা ইন্টারনেট ব্যবহার করতে অক্ষম, বা কোনও কারণে ওয়েবসাইট (Website) খুলতে পারছেন না, তাঁদের জন্য রয়েছে অফলাইন (Offline) ব্যবস্থা।
অফলাইনে নাম যাচাই করতে ভোটাররা নিজেদের এলাকার সংশ্লিষ্ট বিএলও-দের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। নির্বাচন কমিশনের তরফে খসড়া তালিকার প্রিন্ট আউট (Print Out) পাঠানো হচ্ছে প্রতিটি জেলার জেলাশাসকদের কাছে। সেখান থেকে সেই কাগজ পৌঁছে যাবে বিএলও-দের হাতে। ভোটাররা সরাসরি বিএলও-দের সঙ্গে দেখা করে অথবা ফোন করে জানতে পারবেন, খসড়া তালিকায় তাঁদের নাম রয়েছে কি না।
তবে জানা গিয়েছে, এই তালিকা বিএলও-দের হাতে পৌঁছতে মঙ্গলবার পেরিয়ে বুধবারও হয়ে যেতে পারে। তাই ভোটারদের কিছুটা ধৈর্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


