বক্স অফিসে রেকর্ড, কিন্তু মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ! পাকিস্তান-বিরোধী প্রেক্ষাপটে ‘ধুরন্ধর’ ঘিরে তুঙ্গে বিতর্ক।
Connect with us

বিনোদন

বক্স অফিসে রেকর্ড, কিন্তু মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ! পাকিস্তান-বিরোধী প্রেক্ষাপটে ‘ধুরন্ধর’ ঘিরে তুঙ্গে বিতর্ক।

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে কার্যত ‘ধুরন্ধর’ জ্বর (Fever) ছড়িয়ে পড়েছে। মাত্র সাত দিনে দেশীয় বক্স অফিসে ২০০ কোটি টাকার ব্যবসা (Business) এবং আন্তর্জাতিকভাবে ৩০০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে আদিত্য ধর পরিচালিত এই ছবি (Film)। দক্ষিণী সিনেমার দাপটের বাজারে বলিউডের জন্য এটি নিঃসন্দেহে নতুন এক মাইলস্টোন (Milestone), যা উপলব্ধি করে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন শিল্পী-মহল।

কিন্তু এমন সাফল্যের মাঝেই বাধার মুখে পড়েছে ‘ধুরন্ধর’। পাকিস্তান-বিরোধী প্রেক্ষাপট (Anti-Pakistan Narrative) থাকার কারণে মধ্যপ্রাচ্যের কোনও দেশই সিনেমাটি মুক্তি দিতে রাজি হয়নি। ফলে বাহারিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো একাধিক দেশে নিষিদ্ধ হয়ে গেল এই বহুচর্চিত ছবি।

৫ ডিসেম্বর ভারতের পাঁচ হাজার স্ক্রিনে মুক্তি পায় ‘ধুরন্ধর’। রণবীর সিং অভিনীত ‘হামজা আলি’র চরিত্রটি একটি ভারতীয় গুপ্তচরের (Spy) গল্প বলে, যিনি পাকিস্তানের লিয়ারি অঞ্চলের গ্যাংস্টারদের (Gangsters) নিকেশ করতে নামেন। ছবির সেই অ্যাকশন-নির্ভর কাহিনি বিশ্বজুড়ে প্রশংসিত হলেও পাকিস্তান-নিকটবর্তী অঞ্চলে তীব্র আপত্তির মুখে পড়েছে।

পাকিস্তানের একাংশ ট্রেলারে লিয়ারি গোষ্ঠীদ্বন্দ্ব দেখানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে। অন্যদিকে বালোচ সম্প্রদায় (Baloch Community) আঘাত পেয়েছে তাঁদের সঙ্গে কুমিরের তুলনা টানায়। এই বিতর্ককেই কারণ হিসেবে দেখিয়ে আরব দেশগুলি সিনেমা রিলিজের অনুমতি দেয়নি।

Advertisement
ads

এদিকে অক্ষয় খান্নার বালোচিস্তান এন্ট্রি সিকোয়েন্সে ব্যবহৃত FA9LA র‍্যাপ, যা বাহারিনের র‍্যাপার হুসাম অসীম তৈরি করেছেন, তা নেটদুনিয়ায় হু-হু করে ভাইরাল (Viral) হচ্ছে। আরবি সুরের সঙ্গে তুমুল র‍্যাপ মিলিয়ে বানানো এই গান আট থেকে আশির শ্রোতাদের মন কেড়েছে।

বিদ্রূপের বিষয়— ছবির বহু দৃশ্যে মধ্যপ্রাচ্যের মনোরম লোকেশন ব্যবহৃত হলেও সেখানকার দর্শকরা ছবিটি বড় পর্দায় দেখতে পাচ্ছেন না। তবে অনলাইনে গানকে কেন্দ্র করে পাকিস্তান এবং বালোচিস্তান জুড়ে তুমুল চর্চা চলছে।

এমন নিষেধাজ্ঞার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ‘স্কাই ফোর্স’, ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘আর্টিকেল ৩৭০’, ‘টাইগার ৩’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এমনকী হৃতিক-দীপিকার ‘ফাইটার’-ও একই গেরোয় পড়েছিল। পরবর্তীতে দৃশ্য ও সংলাপ কাটছাঁট করে মধ্যপ্রাচ্যে নতুন সংস্করণে মুক্তি দেওয়া হয়।

Advertisement
ads

এবার নজর থাকবে— ‘ধুরন্ধর’ও কি সেই পথেই হাঁটবে?

Continue Reading
Advertisement