নথি থাকা সত্ত্বেও পুশব্যাক! সুপ্রিম কোর্টের নির্দেশে আজই ভারতে ফিরছেন অন্তঃস্বত্ত্বা সোনালি সহ ৬ জন
Connect with us

দেশের খবর

নথি থাকা সত্ত্বেও পুশব্যাক! সুপ্রিম কোর্টের নির্দেশে আজই ভারতে ফিরছেন অন্তঃস্বত্ত্বা সোনালি সহ ৬ জন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের (Bangladesh) আদালত থেকে জামিন (Bail) পাওয়ার পর অবশেষে দেশে ফেরার দ্বার খুলতে চলেছে বীরভূমের সোনালি খাতুন (Sonali Khatun)–সহ বাকি পাঁচজনের। মানবিকতার খাতিরে তাঁদের ফিরিয়ে আনতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)—এ কথা সুপ্রিম কোর্টে জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

সুপ্রীম কোর্ট ও কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) আগেই নির্দেশ দিয়েছিল, সোনালি ও তাঁর নাবালক সন্তানকে দ্রুত ভারতে ফেরাতে হবে। কিন্তু তাতে কেন্দ্র তৎপরতা দেখায়নি বলে অভিযোগ ওঠে। সোনালি বর্তমানে নয় মাসের অন্তঃস্বত্ত্বা (Pregnant) হওয়ায় তাঁর পরিবারের উদ্বেগ ছিল চরমে। সোমবার বাংলাদেশ আদালত জামিন দিলে সোনালি ও সুইটি বিবি-সহ (Sweety Bibi) সকলেই চাঁপাইনবাবগঞ্জ সংশোধনাগার থেকে মুক্তি পান।

আদালত ভারতের পক্ষকে জানিয়েছে—সোনালিকে দেশে ফেরার পর তাঁর চিকিৎসার সমস্ত দায়িত্ব রাজ্য সরকার নেবে। বীরভূমের চিফ মেডিক্যাল অফিসারকে তাঁর চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement
ads

সোনালির বাবা বদু শেখ এখনও প্রতিটি মুহূর্তে মেয়ের দেশে ফেরার খবরের অপেক্ষায়। জামিনের খবর শুনে স্বস্তি এলেও তাঁর উদ্বেগ কমেনি। তিনি বলেন, “মেয়ে অন্তঃসত্ত্বা। দেশে না ফেরা পর্যন্ত শান্তি নেই।”

ঘটনার সূত্রপাত দিল্লিতে। সেখানে গৃহপরিচারিকার কাজ করতে গিয়ে শুধু বাংলা বলার কারণে তাঁদের বাংলাদেশি বলে চিহ্নিত করে পুলিশ। এরপরই গত জুন মাসে বিএসএফ তাঁদের অসম সীমান্ত দিয়ে ‘পুশব্যাক’ (Pushback) করে। অথচ পরিবারের দাবি—জন্ম শংসাপত্র, ঠিকানার প্রমাণসহ প্রয়োজনীয় সব নথিই তাঁদের কাছে ছিল।

অবশেষে দুই দেশের আদালতের সিদ্ধান্তে দেশে ফেরার পথ প্রশস্ত হওয়ায় স্বস্তির নিশ্বাস পাইকরবাসীর। সোনালিও জানিয়েছেন—“আমার সন্তান যেন ভারতে (India) জন্মগ্রহণ করে, সে-ই চাই।”

Advertisement
ads
Continue Reading
Advertisement