শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক: বিরোধীদের ইস্যু তালিকায় এসআইআর
Connect with us

ভাইরাল খবর

শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক: বিরোধীদের ইস্যু তালিকায় এসআইআর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আগামীকাল ১ ডিসেম্বর (1 December) থেকেই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session)। চলবে ১৯ ডিসেম্বর (19 December) পর্যন্ত। অধিবেশন শুরুর ঠিক আগেই রাজনৈতিক সমন্বয় বজায় রাখতে আজ, রবিবার সকালে সর্বদলীয় বৈঠক (All-Party Meeting) ডেকেছে কেন্দ্র। জানা গেছে, সকাল ১১টায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু (Kiren Rijiju) লোকসভা ও রাজ্যসভার সমস্ত দলের দলনেতাদের সঙ্গে আলোচনা করবেন।

সর্বদলীয় বৈঠকের পর রয়েছে বিষয় উপদেষ্টা কমিটির (Business Advisory Committee) বৈঠক, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দেবেন। মূল উদ্দেশ্য—অধিবেশন যাতে অচলাবস্থায় না পৌঁছায় এবং গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের ক্ষেত্রে সমন্বয় বজায় থাকে।

সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ হতে পারে। তালিকায় রয়েছে—

  • আণবিক শক্তি বিল ২০২৫ (Atomic Energy Bill 2025)

  • বিমা আইন সংশোধনী বিল (Insurance Amendment Bill)

  • উচ্চশিক্ষা কমিশন বিল ২০২৫ (Higher Education Commission Bill 2025)

  • জাতীয় সড়ক আইন সংশোধনী বিল (National Highways Amendment Bill)

অন্যদিকে, বিরোধীরা ইতিমধ্যেই রণকৌশল নির্ধারণ করেছে। জানা যাচ্ছে, এবারের শীতকালীন অধিবেশনে বিরোধীদের প্রধান অস্ত্র হতে চলেছে এসআইআর (SIR – Special Summary Revision) ইস্যু। তারা সংসদে একজোট হয়ে এ নিয়ে আলোচনা চাবে। তবে বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে, সরকার আপাতত এই দাবি মানতে রাজি নয়।

১৯ দিনের অধিবেশনে মোট ১৫টি কর্মদিবস রয়েছে। এর মধ্যে কোন ইস্যুতে বিরোধীরা সুর চড়াবে এবং সরকার কী অবস্থান নেবে—তা নিয়ে আগ্রহ বাড়ছে রাজনৈতিক মহলে।

Advertisement
ads