বিনোদন
হীরাবেন মোদির জীবনী এবার বড়পর্দায়, অভিনয়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী!
ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির (Heeraben Modi) জীবনের গল্প এবার বড়পর্দায় (Big Screen) উঠে আসতে চলেছে। ২০২২ সালে মাকে হারিয়েছিলেন প্রধানমন্ত্রী, যাঁকে তিনি সর্বদা নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণা (Inspiration) বলে উল্লেখ করেছেন। তাঁর সেই মায়ের জীবন নিয়েই নির্মিত হচ্ছে বায়োপিক, যার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল ১৭ সেপ্টেম্বর—মোদির জন্মদিনেই।
জানা গিয়েছে, হীরাবেন মোদির চরিত্রে অভিনয় করতে পারেন বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডন (Raveena Tandon)। এই ছবির পরিচালনায় রয়েছেন ক্রান্তি কুমার চন্দ্র (Kranti Kumar Chandra)। ছবির নাম ‘মা বন্দে’ (Ma Bande)। বলিউড সূত্রে দাবি, হীরাবেনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আপ্লুত রবীনা। চরিত্রটির জীবনীশক্তি তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে বলেও শোনা যাচ্ছে।
ছবিটিতে ফুটে উঠবে মা ও ছেলের স্নেহময় সম্পর্কের (Bond) সূক্ষ্ম বুনোট। প্রধানমন্ত্রী মোদির শৈশব (Childhood), সংগ্রাম, বেড়ে ওঠা এবং তাঁর জীবনে মা হীরাবেন মোদির ভূমিকা—সবটাই থাকছে এই বায়োপিকে। সম্পূর্ণ সত্য ঘটনার ভিত্তিতেই তৈরি হবে ছবিটি।
মোদির ভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা উন্নি মুকুন্দনকে (Unni Mukundan)। ছবিতে থাকবে ভিএফএক্স (VFX)–এর ব্যবহার। বিশেষ করে হীরাবেন মোদির চরিত্রে অভিনয় করার জন্য নিজেকে আমূল পরিবর্তন (Transformation) করতে প্রস্তুতি নিচ্ছেন রবীনা ট্যান্ডন—এমনটাই বলিপাড়ার খবর।
