বিজেপির রণকৌশল বৈঠক সল্টলেকে! ফোকাসে কলকাতা ও শহরতলির ২৮ আসনের ভোট ম্যাপ
Connect with us

ভোটের খবর

বিজেপির রণকৌশল বৈঠক সল্টলেকে! ফোকাসে কলকাতা ও শহরতলির ২৮ আসনের ভোট ম্যাপ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচন (Assembly Election) সামনে রেখে কলকাতা ও লাগোয়া ২৮টি বিধানসভা আসনে (Assembly Constituency) বিজেপি (BJP) শুরু করল সূক্ষ্ম ভোট বিশ্লেষণ (Vote Mapping)। আজ শুক্রবার সল্টলেকের (Salt Lake) রাজ্য দফতরে বসছে বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে আলোচনা হবে কলকাতা ও শহরতলির ভোট মেজাজ, সংগঠন কাঠামো এবং আগের নির্বাচনের ফলাফল ঘিরে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই ২৮টি আসনের মধ্যে রয়েছে উত্তর কলকাতা (North Kolkata), দক্ষিণ কলকাতা (South Kolkata), দমদম (Dumdum) ও যাদবপুরের (Jadavpur) সাংগঠনিক এলাকা। প্রতিটি আসনের ভোটের ধারা ও নির্বাচনী প্রবণতা নিয়ে বিস্তারিত ম্যাপিং (Mapping) করা হবে।

বৈঠকে উপস্থিত থাকছেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক (Central Observer) সুনীল বনশল (Sunil Bansal), নির্বাচনী পর্যবেক্ষক (Election Observer) ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav), সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব (Biplab Deb)। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতারাও বৈঠকে যোগ দেবেন।

কোন আসনে কতটা সমর্থন?

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৈঠকে বিশ্লেষণ করা হবে—

Advertisement
ads
  • গত কয়েকটি নির্বাচনে কোন আসনে কতটা ভোট পাওয়া গেছে,

  • তৃণমূলের (TMC) সঙ্গে ব্যবধান (Vote Gap) কোথায় কত,

  • মুসলিম জনসংখ্যা (Muslim Population) কোন এলাকায় বেশি,

  • তফসিলি ভোটের (SC/ST Votes) হার কত,

  • কোথায় সংগঠন কতটা সক্রিয় এবং আন্দোলনের (Movement) প্রভাব কেমন।

বুথ কমিটি (Booth Committee) কতগুলি গঠিত হয়েছে, কোন এলাকায় কর্মসূচিতে জনসাড়া কেমন— এসব তথ্য খতিয়ে দেখা হবে। সেই বিশ্লেষণের ভিত্তিতে কলকাতা ও শহরতলির আসনগুলির জন্য নতুন রণকৌশল (Strategy) সাজাবে বিজেপি।

লোকসভা ভোটের ফলের ভিত্তিতে বিশ্লেষণ

লোকসভা ভোটে (Lok Sabha Election) কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) ৪৭টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। আরও ১০টি ওয়ার্ডে অল্প ব্যবধানে পিছিয়ে ছিল তারা। তুলনামূলকভাবে দমদম এলাকায় ভালো ভোট পেয়েছিল গেরুয়া শিবির (Saffron Camp)। বিজেপি নেতারা দাবি করেছেন— “সিপিএম (CPM) প্রার্থী সুজন চক্রবর্তী ২ লক্ষ ৪০ হাজার ভোট না পেলে দমদম লোকসভা আসন তাঁদের হাতেই যেত।”

এই আবহেই চার সাংগঠনিক লোকসভা অঞ্চলের (Parliamentary Constituency) ভোট-হিসাব ও রাজনৈতিক মেজাজ বুঝে কৌশল ঠিক করতে বৈঠকে বসছে বিজেপি নেতৃত্ব। এখন নজর— সেই ভোট-ম্যাপিং (Vote Mapping) থেকে কী নতুন রণকৌশল উঠে আসে বঙ্গ বিজেপির হাতে।

Advertisement
ads
Continue Reading
Advertisement