দীপাবলিতে জোড়া বিশ্বরেকর্ড, ৬ লক্ষ প্রদীপে দীপাবলির ইতিহাস গড়ল উত্তরপ্রদেশ
Connect with us

দেশের খবর

দীপাবলিতে জোড়া বিশ্বরেকর্ড, ৬ লক্ষ প্রদীপে দীপাবলির ইতিহাস গড়ল উত্তরপ্রদেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আলোয় মোড়া অযোধ্যা আবার ইতিহাস গড়ল দীপাবলির (Diwali) ঠিক আগে। রামের (Ram) জন্মভূমি অযোধ্যা (Ayodhya) সাক্ষী থাকল এক ব্যতিক্রমী দীপোৎসবের (Deepotsav)। এবারের উৎসব শুধু চোখজোড়া আনন্দই নয়, বরং বিশ্ববাসীর সামনে গড়ল জোড়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Record)।

রবিবার সন্ধ্যায় সরযূ (Saryu) নদীর দুই তীরে জ্বলে উঠল ২৬ লক্ষ প্রদীপ (Earthen Lamps) — যা বিশ্বের বৃহত্তম প্রদীপ প্রজ্বালনের রেকর্ড গড়ে দেয়। সেই সঙ্গে একসঙ্গে ২ হাজার ১২৮ জন ভক্তের আরতি (Aarti) বিশ্ব রেকর্ডের নতুন অধ্যায় রচনা করে।

Advertisement
ads

অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫টা থেকে এবং চলে রাত ৮টা পর্যন্ত। ছিল মনোমুগ্ধকর আতশবাজি (Fireworks), লাইট অ্যান্ড সাউন্ড শো (Light & Sound Show) এবং রামায়ণের (Ramayana) নাট্যরূপ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) নিজে আরতি করেন শ্রীরাম, সীতা ও লক্ষ্মণের (Sriram, Sita, Lakshman) এবং পুষ্পক রথের (Pushpak Rath) দড়ি টানেন।

এই গিনেস রেকর্ডের স্বীকৃতিস্বরূপ মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় সার্টিফিকেটের ছবি শেয়ারও করেন। দীপোৎসব সফল করতে ৩৩ হাজার ভলান্টিয়ার (Volunteers) অংশ নিয়েছিলেন, যাঁরা হাতে হাতে ২৬ লক্ষ প্রদীপ জ্বালিয়েছেন।

Advertisement
ads

বিশেষ আকর্ষণ ছিল রামলীলা (Ramlila), যার জন্য আমন্ত্রিত হয়েছিল ৫টি দেশের শিল্পী। দীপাবলির আগে এই আয়োজন শুধু রাজ্য নয়, গোটা দেশের কাছে এক গর্বের মুহূর্ত হয়ে উঠেছে।

Continue Reading
Advertisement