আকাশে ওড়ার পরেই বিপত্তি, ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান
Connect with us

দুর্ঘটনা

আকাশে ওড়ার পরেই বিপত্তি, ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ঘটে গেল এক চাঞ্চল্যকর বিমান দুর্ঘটনা (Plane Crash)। বৃহস্পতিবার ফারুকাবাদ (Farrukhabad) থেকে উড়েছিল একটি ব্যক্তিগত বিমান (Private Aircraft)। তবে টেক অফ (Take-off) করার কিছুক্ষণের মধ্যেই বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট (Pilot)।

জানা গিয়েছে, আকাশে ওড়ার পরে বিমানটি আচমকাই দিকভ্রষ্ট হয় এবং শেষ পর্যন্ত একটি ঝোপজঙ্গলের (Bushy Area) মধ্যে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে। তীব্র ধাক্কায় বিমানের সামনের অংশ মাটিতে থেতলে যায় এবং বিমানের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত (Damaged) হয়।

দুর্ঘটনার একটি ভিডিও (Video Footage) ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে, বিমানের সামনের অংশ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং বিমানের আশেপাশে পড়ে আছে ছিন্নভিন্ন ধাতব অংশ।

Advertisement
ads

যদিও এত বড় দুর্ঘটনার মধ্যেও অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন বিমানে থাকা দু’জন পাইলট এবং যাত্রীরা (Passengers)। তাঁরা অক্ষত (Unharmed) রয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি, যা খানিক স্বস্তির।

Advertisement
ads

এই ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিমান নিয়ন্ত্রক সংস্থা (Aviation Authority)। কীভাবে এই বিপত্তি ঘটল, তা জানার চেষ্টা চলছে।

Continue Reading
Advertisement