ট্রাম্পের শান্তি প্রস্তাবে অবশেষে সায় হামাসের, ইজরায়েল-গাজা যুদ্ধ থামার সম্ভাবনা
Connect with us

বিশ্বের খবর

ট্রাম্পের শান্তি প্রস্তাবে অবশেষে সায় হামাসের, ইজরায়েল-গাজা যুদ্ধ থামার সম্ভাবনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ যুদ্ধ, ধ্বংস আর মৃত্যু। ২০২৩ সালের অক্টোবর থেকে ইজরায়েল (Israel) ও হামাসের (Hamas) সংঘাতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে গাজা (Gaza)। হাজার হাজার নারী-শিশুর মৃত্যু (Civilian Casualties) এবং বেঁচে থাকা মানুষদের দুর্ভিক্ষের (Famine) কবলে পড়া—চিত্রটা ভয়াবহ। তবে এবার সেই যুদ্ধ থামার আশা জাগছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) গাজার যুদ্ধ থামাতে যে ২০ দফা শান্তি পরিকল্পনা (20-point peace proposal) দিয়েছেন, ইজরায়েলের (Tel Aviv) পর এবার তাতে সম্মতি দিল হামাসও।

প্রথমে ট্রাম্পের প্রস্তাবে ইজরায়েল রাজি হলেও, হামাস ছিল নীরব। অবশেষে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প একটি চূড়ান্ত সময়সীমা (Deadline) নির্ধারণ করে জানিয়ে দেন—রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে চুক্তি না করলে ‘নরক’ নেমে আসবে। সেই হুঁশিয়ারির পরই হামাস জানিয়েছে, তারা প্রস্তাবে রাজি।

Advertisement
ads

হামাস প্রতিশ্রুতি দিয়েছে, তারা সমস্ত ইজরায়েলি পণবন্দি (Hostages) এবং মৃতদের দেহ ফিরিয়ে দেবে। এর বিনিময়ে ইজরায়েলও বন্দি মুক্তি দেবে বলে জানা গিয়েছে।

এই প্রস্তাব অনুযায়ী, যুদ্ধ থামার ৭২ ঘণ্টার মধ্যে বন্দি বিনিময় শেষ করতে হবে। পাশাপাশি গাজার জন্য বিপুল ত্রাণ (Relief) পাঠানো হবে রাষ্ট্রসংঘ (UN) ও রেড ক্রসের (Red Cross) তত্ত্বাবধানে।

প্রস্তাবে রয়েছে, গাজাকে সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদীদের কবলমুক্ত (Terror-Free) করে নতুনভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। গাজার শাসনভার কোনও নিরপেক্ষ প্যালেস্টিনীয় গোষ্ঠীর (Palestinian Faction) হাতে তুলে দিতে চায় হামাস।

কয়েকদিন আগেই এই নিয়ে বিশেষ বৈঠক হয় ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) মধ্যে। তার পরেই হোয়াইট হাউস প্রকাশ করে ২০ দফা প্রস্তাব।

Advertisement
ads

এই প্রস্তাবে হামাসের সম্মতির পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) এক্স (X formerly Twitter)-এ ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন।

সব মিলিয়ে, যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে গাজা। বহু প্রাণহানির পর অবশেষে একটুখানি শান্তির আলোর সন্ধান মিলছে।

Continue Reading
Advertisement