অষ্টমীতে ময়দা দিয়েই ত্বকে জেল্লা ফেরান ঘরোয়াভাবে
Connect with us

ভাইরাল খবর

অষ্টমীতে ময়দা দিয়েই ত্বকে জেল্লা ফেরান ঘরোয়াভাবে

Dipa Chakraborty

Published

on

অষ্টমীর সকালটা হোক একেবারে আলাদা। মুখে থাক জেল্লা, মনে থাক আত্মবিশ্বাস।

সপ্তমীর শেষে যেন একটা অপেক্ষার উত্তেজনা—রাত পোহালেই অষ্টমী। সকাল থেকে রাত পর্যন্ত মণ্ডপ ঘোরা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, আর অবশ্যই সাজগোজ। কিন্তু যদি এই সময় পার্লার (Parlour) বন্ধ থাকে? তখন কীভাবে ত্বকে (Skin) আসবে ঝলমলে জেল্লা (Glow)? চিন্তা নেই! বাড়ির কিচেনেই (Kitchen) রয়েছে ম্যাজিক—ময়দা (Maida)।

চলুন জেনে নিই ময়দার এমন কয়েকটি ঘরোয়া প্যাক (Pack), যা মুহূর্তে ফিরিয়ে দেবে ত্বকের উজ্জ্বলতা।


 ট্যান (Tan) দূর করতে:

রোদে বেরোনোর পর ত্বকে যেসব কালচে ছোপ পড়ে, সেগুলোর দারুণ ও ঘরোয়া সমাধান হল এই প্যাকটি।

Advertisement
ads ads

উপকরণ:

  • ২ টেবিল চামচ টক দই (Curd)

  • ১ টেবিল চামচ ময়দা

এই দুই উপাদান মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। শুধু মুখে নয়, হাত-পায়ের ট্যান দূর করতেও এটি কার্যকর।


 টানটান ত্বকের জন্য:

ত্বকের মসৃণতা ও দৃঢ়তা ধরে রাখতে এই প্যাকটি খুবই কার্যকর।

উপকরণ:

Advertisement
ads ads
  • ২ টেবিল চামচ ময়দা

  • ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল (Aloe Vera Gel)

  • ১ টেবিল চামচ গোলাপ জল (Rose Water)

ভালো করে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে ফেলুন। সপ্তাহে ৩–৪ দিন ব্যবহার করলে ত্বক হবে টানটান ও কোমল।


 ত্বকে জেল্লা আনতে:

সপ্তমীর রাতের ঘুম থেকে উঠে সকালেই চমৎকার গ্লো (Glow) চাইলে এই প্যাকটি একেবারে পারফেক্ট।

উপকরণ:

  • ৩ টেবিল চামচ ময়দা

  • ২ টেবিল চামচ লেবুর রস (Lemon Juice)

  • আধ চা চামচ কাঁচা হলুদ বাটা বা হলুদ গুঁড়ো (Turmeric)

  • সামান্য জল

সব উপকরণ মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রেখে ঠান্ডা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিন। নিয়মিত সপ্তাহে ৩ দিন এই প্যাক ব্যবহার করলে ত্বকে আসবে প্রাকৃতিক দীপ্তি।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads