ভাইরাল খবর
সেবক সঙ্ঘের পুজোয় অনুপস্থিত শাহ, শমীকের উপস্থিতিতে ফের উঠল আদি-নব্য দ্বন্দ্বের প্রশ্ন
ডিজিটাল ডেস্কঃ শুক্রবার ভোরবেলা থেকেই উৎসবমুখর কলকাতা। আর সেই আবহেই তৈরি হল এক নতুন রাজনৈতিক কৌতূহল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এসেছিলেন বাংলায়, তবে পরিকল্পনা বদলে দক্ষিণ কলকাতার জনপ্রিয় সেবক সঙ্ঘের পুজো (Sevak Sangha’s Puja) উদ্বোধনে তিনি যাননি। তার বদলে সেখানে হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। আর এই ঘটনাকে ঘিরেই রাজনীতিতে জোর চর্চা—উঠছে আদি বনাম নব্য বিজেপি (Old vs New BJP) দ্বন্দ্বের জল্পনা।
শনিবার সন্ধ্যায় লেক অ্যাভিনিউ-র ওই পুজো উদ্বোধনে পৌঁছে যান শমীক। ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। যদিও মূলত এই উদ্বোধনে আসার কথা ছিল শাহের।
প্রথম দফার সফরসূচি (itinerary)-তে তিনটি পুজোয় যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রীর—সন্তোষ মিত্র স্কোয়ার, সেবক সঙ্ঘ এবং ইজেডসিসির (EZCC) ‘বিজেপির দুর্গাপুজো’। কিন্তু বৃহস্পতিবার বিকেলে চূড়ান্ত হওয়া নতুন সূচিতে সেবক সঙ্ঘের নাম বাদ পড়ে যায়। ফলে নানা মহলে তৈরি হয় চাপা উত্তেজনা।
এই পরিস্থিতিতে পুজো উদ্বোধনে শমীকের উপস্থিতিকে ব্যাখ্যা করে তিনি বলেন, “সময়ে কুলিয়ে ওঠা সম্ভব হয়নি। কেউ কেউ নানা মন্তব্য করে যদি একটু আনন্দ পান, ভালো ঘুমোন, তাও ভালো।”
তবে এই ব্যাখ্যায় জল মিটছে না। কারণ, সেবক সঙ্ঘের পুজো ঘিরে রয়েছে রাজনৈতিক ব্যাকরণ। পুজোটি দীর্ঘদিন ধরেই ‘আদি বিজেপি’ নেতা মৃণালকান্তি দাসের সঙ্গে যুক্ত। মৃণাল দাসের ঘনিষ্ঠ বর্তমান রাজ্য সভাপতি শমীক এবং প্রাক্তন সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha)।
এমন পরিস্থিতিতে শাহের অনুপস্থিতি ঘিরে গুঞ্জন জোরদার।
Breaking: লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন। 87 নম্বর ওয়ার্ডে সেবক সংঘে 26/9 চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে বাতিল। যদিও আমন্ত্রণপর্ব শেষ। সূত্রের খবর, কোনো ভিড় হবে না বলে আইবি রিপোর্ট…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 24, 2025
এই ঘটনার রাজনৈতিক ব্যাখ্যা দিতে দেরি করেনি তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) এক্স (X)-এ লেখেন, “লোকজন হবে না, তাই দক্ষিণ কলকাতায় বাতিল অমিত শাহর পুজো উদ্বোধন।”
তিনি আরও লেখেন, “সূত্রের খবর, কোনও ভিড় হবে না বলে কেন্দ্রীয় গোয়েন্দারা (Intelligence) রিপোর্ট দিয়েছে। প্রমাণ হল, আদি বিজেপি নেতাদের কোনও পাড়া নেই, পুজো নেই। অমিতবাবুর যাতায়াত, ছবি তোলাই সার।”
ফলে, সেবক সঙ্ঘের মঞ্চে শাহের না-আসা এবং শমীকের হাজিরা—সব মিলিয়ে রাজনীতির মাঠে এখন নতুন করে চর্চা হচ্ছে বিজেপির আভ্যন্তরীণ সমীকরণ (Internal Equations) ও সাংগঠনিক বার্তা (Organizational Message) নিয়ে।


