পাঁচদিন পর অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং, ধরা পড়লেন রাতদুপুরে ট্যাংরায়
Connect with us

ভাইরাল খবর

পাঁচদিন পর অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং, ধরা পড়লেন রাতদুপুরে ট্যাংরায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধান ভবনে (Bidhan Bhavan) ভাঙচুরের ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল বিজেপি নেতা রাকেশ সিংকে (Rakesh Singh)। দীর্ঘদিন ধরেই পুলিশ তাঁর খোঁজ করছিল। মঙ্গলবার গভীর রাতে ট্যাংরার (Tangra) একটি ফ্ল্যাটে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রাত প্রায় ২টা নাগাদ অভিযান চালানো হয়। ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এর আগে তাঁর ঘনিষ্ঠ কয়েকজন অনুগামী এবং ছেলেকে পুলিশ গ্রেফতার করলেও, রাকেশ পলাতক ছিলেন।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। বিহারে রাহুল গান্ধীর (Rahul Gandhi) এক কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রয়াত মাকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গে ক্ষুব্ধ হয়ে বিধান ভবনের সামনে প্রতিবাদ দেখান রাকেশ সিং ও তাঁর অনুগামীরা। সেখান থেকেই ভাঙচুর, রাহুল গান্ধীর ছবিতে কালি দেওয়া-সহ নানা অভিযোগ ওঠে।

Advertisement
ads

কংগ্রেসের তরফে এন্টালি থানায় (Entally PS) দায়ের করা হয় অভিযোগ। তিনজন বিজেপি কর্মী এবং রাকেশের এক ঘনিষ্ঠ সহযোগীকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার রাতে তাঁর ছেলে শিবম সিংকে (Shivam Singh) ধরা হয়, বাবাকে গা-ঢাকা দিতে সাহায্যের অভিযোগে।

গ্রেফতারের সময় রাকেশ সিং পুলিশের গাড়িতে ওঠার আগেও জানান, “রাকেশ সিং ভয় পায় না।” পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে জয়ধ্বনিও দেন তিনি।

Continue Reading
Advertisement