আইপিএল থেকে অবসর ঘোষণা, বিদেশি ফ্র্যাঞ্চাইজ়ি লিগেই এখন অশ্বিনের লক্ষ্য
Connect with us

খেলার খবর

আইপিএল থেকে অবসর ঘোষণা, বিদেশি ফ্র্যাঞ্চাইজ়ি লিগেই এখন অশ্বিনের লক্ষ্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) কেরিয়ারের ইতি টানলেন। বুধবার এক্স হ্যান্ডলে দেওয়া একটি পোস্টে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন অশ্বিন। তবে এবার আইপিএল থেকেও সরে দাঁড়িয়ে নতুনভাবে বিশ্ব ক্রিকেটের অন্যান্য ফ্র্যাঞ্চাইজ়ি লিগে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন অভিজ্ঞ স্পিনার-অলরাউন্ডার।

নিজের পোস্টে অশ্বিন লেখেন, প্রতিটি সমাপ্তিই আসলে নতুন সূচনা। তাঁর কথায়, “আইপিএল ক্রিকেটার হিসেবে আজ আমার অধ্যায় শেষ হচ্ছে। তবে এটিই বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার যাত্রার প্রথম ধাপ।” দীর্ঘ ১৬ বছরের এই সফরে চেন্নাই সুপার কিংস (CSK), পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস-সহ পাঁচটি দলের হয়ে মাঠে নেমেছেন তিনি। চেন্নাইয়ের ঘরের ছেলে হিসেবে ধোনি ও জাদেজার সঙ্গে তাঁর জুটি একসময় সমর্থকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। দুইবার আইপিএল জয়ের স্বাদও পেয়েছেন সিএসকে-র জার্সিতে।

আইপিএল কেরিয়ারে ২২১ ম্যাচ খেলে অশ্বিন সংগ্রহ করেছেন ১৮৭ উইকেট। ইকোনমি রেট ৭.২০, সেরা বোলিং ফিগার ৪/৩৪। পাশাপাশি ব্যাট হাতেও তিনি দলের ভরসা ছিলেন। ৯৮ ইনিংসে ৮৩৩ রান করেছেন, রয়েছে একটি হাফ সেঞ্চুরি। যদিও শেষ মরশুমে (২০২4) চেন্নাই তাঁকে ৯.৭৫ কোটি টাকায় দলে নিলেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি—৯ ম্যাচে মাত্র ৭ উইকেট পেয়েছিলেন, ইকোনমি ছিল ৯.২৫।

Advertisement
ads

সব জল্পনার অবসান ঘটিয়ে অশ্বিন জানিয়ে দিলেন, এবার তাঁর লক্ষ্য বিদেশি লিগ। সামনে রয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ (BBL), ওয়েস্ট ইন্ডিজ়ের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL), ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ (The Hundred) এবং দক্ষিণ আফ্রিকার SA20-র মতো বড় মঞ্চ। তবে এর জন্য তামিলনাড়ু প্রিমিয়ার লিগ থেকেও সরে দাঁড়াতে হবে তাঁকে।

Continue Reading
Advertisement