কলকাতা হাইকোর্টের রায় স্থগিত, জয়েন্ট পরীক্ষার্থীদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট
Connect with us

ভাইরাল খবর

কলকাতা হাইকোর্টের রায় স্থগিত, জয়েন্ট পরীক্ষার্থীদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলপ্রকাশ নিয়ে চলা জট অবশেষে কেটে গেল সুপ্রিম কোর্টের (Supreme Court) হস্তক্ষেপে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) একক বেঞ্চের দেওয়া স্থগিতাদেশের উপর কার্যত স্টে জারি করল দেশের সর্বোচ্চ আদালত। ফলে আপাতত জয়েন্টের ফলাফল প্রকাশে আর কোনও আইনি বাধা রইল না।

প্রথমে ৭ অগস্ট তারিখেই ফল প্রকাশের কথা ছিল। কিন্তু ওবিসি (OBC) শংসাপত্র সংক্রান্ত জটিলতা দেখা দেওয়ায় সেই প্রক্রিয়া আটকে যায়। বিচারপতি কৌশিক চন্দ (Justice Kaushik Chanda)-এর একক বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন, ২০১০ সালের আগে স্বীকৃত ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকা মেনে নতুন মেধাতালিকা প্রকাশ করতে হবে এবং তাতে ৭ শতাংশ সংরক্ষণই কার্যকর হবে। রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানায় এবং বিষয়টি পৌঁছায় সুপ্রিম কোর্টে।

রাজ্যের দাবি ছিল, ২০১১ সালের পর নতুন সংরক্ষণ নীতির ভিত্তিতে ফলপ্রকাশ করা হোক। কিন্তু হাইকোর্টে তা খারিজ হয়ে যায়। ডিভিশন বেঞ্চও জানিয়ে দেয়, একক বেঞ্চের নির্দেশই আপাতত বলবৎ থাকবে এবং একই সঙ্গে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। অবশেষে শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানির পরই জারি হয় স্থগিতাদেশ।

Advertisement
ads

ফলে জয়েন্ট পরীক্ষার্থীদের বহু প্রতীক্ষিত ফলপ্রকাশে আর কোনও অনিশ্চয়তা রইল না। রাজ্যের হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে যে অস্বচ্ছতা তৈরি হয়েছিল, তা মিটল দেশের সর্বোচ্চ আদালতের এই রায়ে। এখন প্রশ্ন, ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করে কত দ্রুত সেই প্রক্রিয়া শুরু করা যায়।

Continue Reading
Advertisement