ট্রেন চলতে না চলতেই দমদমে রাজনৈতিক সংঘাত! কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ
Connect with us

রাজনীতি

ট্রেন চলতে না চলতেই দমদমে রাজনৈতিক সংঘাত! কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পূর্ব ভারতের প্রথম AC লোকাল ট্রেনের (AC Local) যাত্রা শুরুর দিনই রেলপথে নয়, রাজপথে ছড়াল রাজনৈতিক উত্তেজনা। রবিবার শিয়ালদহ-রানাঘাট AC লোকালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। শিয়ালদহ থেকে রওনা দিয়ে ট্রেনটি পৌঁছয় দমদমে। সেখানেই ঘটল নাটকীয় ঘটনা।

দমদম স্টেশন প্রাঙ্গণে সুকান্ত মজুমদারকে ঘিরে হঠাৎই বিক্ষোভ শুরু করে INTTUC-র একদল কর্মী-সমর্থক। চারদিক থেকে ভেসে আসে ‘জয় বাংলা’ স্লোগান। অভিযোগ, বিক্ষোভকারীরা বিজেপিকে ‘বাংলা বিরোধী’ আখ্যা দেন। এক তৃণমূল সমর্থক চিৎকার করে বলেন, “এদের বাংলায় কোনও জায়গা নেই। বাংলার মানুষের বিরুদ্ধে কাজ করছে।” এমনকি শীতাতপ নিয়ন্ত্রিতের বাংলা বানান নিয়েও কটাক্ষ করা হয়—শীততাপের বদলে ‘শীততপ’ লেখা নিয়েও তোলপাড় হয়।

আরও পড়ুনঃ চাকা গড়াল শিয়ালদহ-রানাঘাট AC লোকালের! প্রথম দিনেই এলো অবাক করা ঘোষণা

ক্রমে দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে RPF। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সুকান্ত মজুমদার বলেন, “সব ভিডিও রেকর্ড করেছি, রেলমন্ত্রীকে পাঠাবো। তৃণমূলের পতাকা নিয়ে শ্রমিক সেজে এসেছিল ওরা।”

Advertisement
ads

উল্লেখযোগ্য, এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন রাজ্যে বাঙালি অস্মিতা এবং ভাষা আন্দোলন নিয়ে রাজনৈতিক তাপমাত্রা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন—বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, দমদমের ঘটনা সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

Continue Reading
Advertisement