কসবাকাণ্ডে ফের সরব সায়ন্তিকা, দ্রুত আইনে পরিণত হোক 'অপরাজিতা বিল'
Connect with us

রাজনীতি

কসবাকাণ্ডে ফের সরব সায়ন্তিকা, দ্রুত আইনে পরিণত হোক ‘অপরাজিতা বিল’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কসবা কলেজে (Kasba Law College) ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অপরাধীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ খুললেন বরাহনগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। তাঁর দাবি, এই ধরণের অপরাধের বিরুদ্ধে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, সমাজে এই ‘ব্যাধি’ আরও ভয়াবহ রূপ নেবে।

 মাহেশের (Mahesh) জগন্নাথ মন্দিরে পুজো দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তিকা বলেন, “এই ধরনের ঘটনা কলেজ, হাসপাতাল বা এমনকি মন্দির – কোথাও ঘটতে পারে। এটি কোনও নির্দিষ্ট জায়গার সমস্যা নয়, বরং এটি এক ভয়াবহ সামাজিক ব্যাধি। অপরাধীর মানসিকতা বদল না হলে এ ধরনের ঘটনা থামবে না।”

এই প্রেক্ষিতে তিনি ‘অপরাজিতা বিল’ (Aparajita Bill) প্রসঙ্গ তুলে ধরেন। সায়ন্তিকার কথায়, “আমরা বিধানসভায় এই বিল পাশ করেছি। এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা। যদি দ্রুত সেটি আইনে পরিণত হয়, তাহলে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধে দ্রুত তদন্ত ও কঠোর শাস্তি নিশ্চিত করা যাবে।”

আরও পড়ুনঃ তৃণমূল ঘনিষ্ঠ মনোজিতের হাতে কলেজে ‘সন্ত্রাস’, বিস্ফোরক অভিযোগ প্রথম বর্ষের ছাত্রীর

Advertisement
ads

উল্লেখ্য, গত বছর আর জি কর হাসপাতালে যৌন হেনস্থার ঘটনার পর রাজ্য সরকার সেপ্টেম্বর মাসে বিধানসভায় ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল’ অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪’ পেশ করে। বিজেপিও এই বিলে বিরোধিতা করেনি। সর্বসম্মতিক্রমে পাশ হয় বিলটি। তাতে ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করে ৩০ দিনের মধ্যে চার্জশিট দাখিল ও আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

কসবা কাণ্ডের পর নারী সুরক্ষায় আরও একবার কড়া বার্তা দিতে চাইছে রাজ্যের শাসক দল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সেই কণ্ঠকেই আরও জোরালো করে তুলল।

Continue Reading
Advertisement