পুলিশি হাজিরার আগে হাই কোর্টে কার্তিক মহারাজ, FIR বাতিলের আর্জি!
Connect with us

রাজনীতি

পুলিশি হাজিরার আগে হাই কোর্টে কার্তিক মহারাজ, FIR বাতিলের আর্জি!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া এফআইআরের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন পদ্মশ্রী প্রাপ্ত ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ (Kartik Maharaj)। নবগ্রাম থানার নোটিসে ১ জুলাই হাজিরার নির্দেশ থাকলেও তার আগেই কলকাতা হাই কোর্টে FIR quashing অর্থাৎ এফআইআর বাতিলের আর্জি জানিয়ে আবেদন করেছেন তিনি। মামলাটি বিচারপতি জয় সেনগুপ্ত (Justice Joy Sengupta)-র এজলাসে উত্থাপিত হয়, বুধবার হতে পারে শুনানি।

আবেদনে কার্তিক মহারাজ দাবি করেছেন, “আমি একজন ধর্মীয় সেবক, ভারত সেবাশ্রম সংঘের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছি। আমি পদ্মশ্রী সম্মানে ভূষিত। ১৩ বছর আগেকার একটি অভিযোগ তুলে আমার বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। এই ধরনের ঘটনা সাধু সন্ন্যাসীদের সম্মানহানির চেষ্টা।” সেইসঙ্গে তিনি এটিকে ‘আক্রমণ’ হিসেবে ব্যাখ্যা করে বলেন, “সত্য একদিন প্রকাশ পাবে। আমি বিশ্বাস করি, আইন আইনের পথেই চলবে।”

আরও পড়ুনঃ কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্যে ধাক্কা! দলের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন মদন মিত্র

প্রসঙ্গত, গত ২৬ জুন এক মহিলা নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন, ২০১৩ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেন কার্তিক মহারাজ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২), ৩১৩, ৫০৬, ৪১৭ ধারায় মামলা রুজু করেছে।

Advertisement
ads ads

অন্যদিকে, অভিযোগকারী মহিলার আশঙ্কা, তাঁর নিরাপত্তা বিপন্ন হতে পারে। সেই কারণেই তাঁকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এই মামলার প্রেক্ষিতে ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাধু-সন্ন্যাসীদের ভাবমূর্তি ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। এখন দেখার, হাই কোর্ট এই মামলা নিয়ে কী রায় দেয়।

Continue Reading
Advertisement ads