কসবা গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে আইনজীবীরা
Connect with us

ভাইরাল খবর

কসবা গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে আইনজীবীরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কসবা ল কলেজ (Kasba Law College) গণধর্ষণ কাণ্ডে নড়েচড়ে উঠেছে রাজ্যের বিচারব্যবস্থা। এবার ওই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন একাধিক বিশিষ্ট আইনজীবী (Lawyers)। তাঁরা প্রধান বিচারপতি (Chief Justice) টি এস শিবজ্ঞানম-এর কাছে লেখা চিঠিতে জানিয়েছেন, এই ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে। তাই অবিলম্বে সিবিআই (CBI)-কে দিয়ে গোটা ঘটনার তদন্ত করানো প্রয়োজন বলে দাবি তুলেছেন তাঁরা।

শনিবার এই চিঠি হাইকোর্টে জমা পড়ে। চিঠিতে আইনজীবীদের তরফে আর্জি জানানো হয়েছে, একজন প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত পরিচালিত হোক। শুধু তাই নয়, যেসব পুলিশ আধিকারিক এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের ভূমিকা খতিয়ে দেখে আদালতের কাছে রিপোর্ট পেশ করারও আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুনঃ রায়গঞ্জের খুদের নৃত্যে মুগ্ধ কলকাতা, নেটিজেনদের প্রশংসার বন্যা

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, “এই ঘটনায় একাধিক প্রভাবশালীর নাম উঠে আসছে। অভিযুক্তদের সঙ্গে রাজনৈতিক যোগাযোগও স্পষ্ট। তাই রাজ্য পুলিশের উপর নির্ভর করে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।”

Advertisement
ads ads

প্রসঙ্গত, নির্যাতিতা ছাত্রী অভিযোগ করেছেন, তাঁকে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) কলেজ ইউনিট সভানেত্রী করার প্রস্তাব দিয়ে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি তাতে রাজি না হওয়াতেই তাঁকে গার্ডরুমে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

আইনজীবীরা আশা করছেন, আগামী সপ্তাহেই বিষয়টি হাইকোর্টের নজরে আসবে এবং উপযুক্ত নির্দেশ জারি হবে। এই ঘটনার ন্যায়বিচারের স্বার্থে তাঁরা সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপই এখন একমাত্র ভরসা বলে মনে করছেন।