এবার স্কুল লাইব্রেরিতে মমতার বই বাধ্যতামূলক, বিরোধিতার সুর শিক্ষকদের মধ্যে
Connect with us

ভাইরাল খবর

এবার স্কুল লাইব্রেরিতে মমতার বই বাধ্যতামূলক, বিরোধিতার সুর শিক্ষকদের মধ্যে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের স্কুলগুলির (Schools) লাইব্রেরিতে বাধ্যতামূলকভাবে জায়গা পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা বই (Books)। স্কুল শিক্ষা দফতর রাজ্যের ২৩টি জেলাকে পাঁচটি ভাগে ভাগ করে পাঠিয়েছে নির্ধারিত বইয়ের তালিকা, যেখানে মুখ্যমন্ত্রীর লেখা ‘মা’ (Maa), ‘কথাঞ্জলি’ (Kothanjali) সহ বেশ কয়েকটি বই অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ কালীগঞ্জে বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় শিশুর মর্মান্তিক মৃত্যু, গ্রেফতার চার

জানা গিয়েছে, প্রতিটি স্কুলকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে, যা ব্যবহার করে তালিকাভুক্ত বইগুলি কিনতে হবে। মোট পাঁচটি সেটে ভাগ করা তালিকায় প্রতিটিতে রয়েছে ৫০০-এরও বেশি বইয়ের নাম। বিকাশ ভবন (Bikash Bhavan) সূত্রে খবর, এই তালিকায় প্রায় ৯০টি বই মুখ্যমন্ত্রীর লেখা।

স্কুল পরিদর্শকদের (School Inspectors) মাধ্যমে স্কুলগুলিতে বই কেনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিষয়টি ঘিরে শিক্ষক মহলে বিতর্কের ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সরকারি খরচে স্কুলের লাইব্রেরিতে কোনও বিশেষ লেখকের বই কেন বাধ্যতামূলক করা হল? শিক্ষক-শিক্ষিকাদের একাংশের বক্তব্য, পছন্দের স্বাধীনতা কি এভাবে খর্ব করা যায়?

Advertisement
ads

এখনও পর্যন্ত সরকারিভাবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষা মহলে চলছে জোর আলোচনা।

Continue Reading
Advertisement